আইপিএলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যর্থ ধারাবাহিকতা নিয়ে চিন্তিত ক্রিকেটপ্রেমীরা। চলতি বছরের শেষ লগ্নে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলবে ভারত। তার আগে ভারতের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যর্থ পারফরম্যান্স রীতিমতো হতাশায় ফেলেছে ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছেন দুই কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় সেরা একাদশে আদৌ জায়গা পাবেন কি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা?
সমস্ত জল্পনার সমাপ্তি ঘটল সৌরভ গাঙ্গুলীর মন্তব্যে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী অবশ্য এ বিষয়ে পুরোপুরি খোলা মেজাজে রয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন,”বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে চিন্তা করার কিছু নেই। ওরা অনেক বড় মাপের ক্রিকেটার। ধারাবাহিক ফর্মে ফিরতে একটি ম্যাচের প্রয়োজন রয়েছে। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তার আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত। সেখানে নিজেদের কামব্যাক করানোর চেষ্টা করবেন দুই কিংবদন্তি।”
অবশ্য সৌরভ গাঙ্গুলী আরও জানিয়েছেন,’আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় দল নির্বাচকরা ক্রিকেটার নির্বাচন করবেন। সেক্ষেত্রে অবশ্যই পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখবেন তারা।’ আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির গড় যথাক্রমে ১৯.১৪ এবং ২২.৭৩। তাছাড়া অধিনায়ক হিসেবেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন রোহিত শর্মা। মনে করা হচ্ছে, আইপিএলের মেগা আসর শেষ হতেই দুজনকে বেশ কিছু দিনের জন্য ছুটি প্রদান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…