খেলা

Rohit Sharma: বলিউড থেকে হলিউড! এবার কাঁচা বাদাম গানে নেচে ঝড় তুললেন ক্রিকেটার রোহিত শর্মা, ভিডিও ভাইরাল

বর্তমানে কাচা বাদাম গানটি যেরকম ভাবে জনপ্রিয় হয়েছে, সাম্প্রতিকতম ইতিহাসে হয়তো সেরকম ভাবে কোন গান জনপ্রিয় হতে পারেনি। দেশ থেকে শুরু করে বিদেশে এই গানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। দেশের এমন একাধিক মানুষ এই গানের সঙ্গে ভিডিও বানিয়েছেন, ঠিক তেমনিভাবে বিদেশের মাটিতেও বহু মানুষ এই গানের সঙ্গে নাচের ভিডিও তৈরি করেছেন অথবা এই গান অনেকে নিজের গলায় পরিবেশন করে ভিডিও আপলোড করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

বীরভূমের একটি ছোট্ট গ্রাম দুবরাজপুরের একজন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এর এই গান যে এতটা জনপ্রিয়তা লাভ করবে সেটা হয়তো তিনি নিজেও কোনোদিন ভাবতে পারেননি। লকডাউন এর সময় কাচা বাদাম বিক্রি করার নতুন রাস্তা খুঁজতে খুঁজতে হঠাৎ করেই তার মাথায় আসে একটি গান তৈরি করার কথা। যেমনি ভাবা তার তেমনি কাজ। একটি গান রচনা করে নিজের সুর দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বাদাম বিক্রি করতে শুরু করেন। বিক্রিও হয় দেদার। তার পাশাপাশি কেউ একজন এই গানের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এবং ভুবন বাদ্যকর হয়ে যান একেবারে ভাইরাল।

আজকের যুগে দাঁড়িয়ে এরকম একটি ভিডিও সঙ্গে সবাই কিছু না কিছু করতে পছন্দ করে থাকেন। আর কাঁচা বাদাম গানের সঙ্গে সবথেকে বেশি জনপ্রিয় যেটা হচ্ছে সেটা হলো নাচ। যেরকম ভাবে বলিউডের তারকা উরফি জাভেদ এই গানের সঙ্গে নাচের ভিডিও তৈরি করেছেন ঠিক তেমনিভাবেই এই গানে আকৃষ্ট হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। আপনারা তার খেলা সকলেই দেখেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থেকে শুরু করে বর্তমানে ভারতীয় ক্রিকেটের সমস্ত ফরম্যাটের অধিনায়ক, রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন বিগত কয়েক বছরের মধ্যেই।

সোশ্যাল মিডিয়াতেও তিনি থাকেন অত্যন্ত একটিভ। মাঝেমধ্যেই তার একাধিক নাচের ভিডিও এবং বিভিন্ন মজার খুনসুটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে। সেরকম ভাবেই এবার কাচা বাদাম গানের সঙ্গে নাচ করলেন অধিনায়ক রোহিত শর্মা, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হয়েছে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের বাড়িতে একটি টি-শার্ট পড়ে রয়েছেন রোহিত শর্মা। ব্যাকগ্রাউন্ডে বাজছে কাচা বাদাম গান এবং তার সঙ্গেই তিনি একই রকম স্টেপ দিয়ে করলেন নাচ। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ এই ভিডিও পছন্দ করেছেন এবং অনেকেই রোহিত শর্মাকে তার এই নাচের জন্য অভিনন্দন জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026