খেলা

IND Vs SL: আজ দ্বিতীয় ODI ম্যাচে নিজের ভুল শুধরাবেন রোহিত শর্মা, করবেন এই ফ্লপ ক্রিকেটারকে বহিষ্কার

আজ ক্রিকেটের ঐতিহাসিক গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে গুয়াহাটিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। যে ম্যাচে বিরাট কোহলির ব্যক্তিগত শত রানের চোখ ধাঁধানো ইনিংসের উপর ভর করে ভারত নির্ধারিত ওভার ব্যাটিং করে শ্রীলংকার সামনে ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা রেখেছিল। পাহাড় সমান এই রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩০৬ রানে থেমে যায় শ্রীলংকা। ফলশ্রুতিতে ৬৭ রানে ম্যাচ জিতে সিরিজ জয়ের বেশ কাছে পৌঁছে গেছে রোহিত বাহিনী।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আজকের ম্যাচে ভারতীয় একাদশে একটি বিশেষ পরিবর্তন আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। মিডল ওর্ডারে অতিরিক্ত রানের উদ্দেশ্যে দলের ফ্লপ ক্রিকেটারকে বাইরের রাস্তা দেখাতে পারেন তিনি। আসলে বিগত কয়েক মাস ধরে দলের বোঝা হয়ে উঠেছেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল। বিগত ম্যাচেও মাত্র ৩৯ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে ব্যর্থ এই ক্রিকেটারকে দলচ্যুত করে সূর্য কুমার যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

বর্তমানে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদব। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তুলে নিয়েছিলেন ব্যক্তিগত শতক। তবে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দল ঘোষণার পর হতবাক হয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, সেই দলের নাম ছিল না বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের। তার স্থানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় সুযোগ দিয়েছিলেন কে এল রাহুলকে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তর্ক বিতর্কে জড়িয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ তো সরাসরি রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার ওপর আরব লাগিয়েছিলেন যে, শুধুমাত্র কে এল রাহুলকে দলে অন্তর্ভুক্ত করার জন্য তাকে উইকেট রক্ষক হিসাবে একাদশে সুযোগ দিয়েছেন তারা। কেউ কেউ মনে করছিলেন যে, চরম রাজনীতির শিকার হয়েছেন সূর্য কুমার যাদব। তা না হলে ফর্মের চরম সীমায় থাকার পরেও কেন তাকে একাদশের বাইরে রাখলেন অধিনায়ক রোহিত শর্মা?

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026