সদ্য সমাপ্ত হওয়া নিউজিল্যান্ড বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ তে জয়লাভ করেছে ভারত। তবে জয়ের পাশাপাশি বড়সড় ধাক্কা ভারতীয় দলের। সিরিজের শেষ ম্যাচে পায়ে আঘাত পেয়ে আপাতত দল থেকে ছিটকে গেলেন ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি আসন্ন টেস্ট সিরিজ এবং একদিনের ম্যাচে খেলতে পারবেন না।
বুধবার থেকে তিনটি ওয়ানডে এবং তার পর দুটি টেস্ট খেলতে নামবে ভারত। জানা গেছে যে ওয়ানডে ম্যাচে কেএল রাহুল এবং পৃথ্বি শ এর পর থার্ড ওপেনার হিসেবে রোহিত শর্মার পরিবর্তে খেলবে ময়াঙ্ক আগরওয়াল।
আরও পড়ুন : বড়সড় ক্ষতি ভারতীয় শিবিরে, চোটের কারনে ছিটকে গেলেন আরও এক ভারতীয় তারকা
এছাড়া টেস্ট সিরিজে রোহিত শর্মার পরিবর্তে নামবে শুভমন গিল। যদিও টেস্ট স্কোয়াডের এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে জানা গেছে যে এটি ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ এবং কেবলমাত্র সরকারী ঘোষণা বাকি রয়েছে।
রোহিতের এই দলের বাইরে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে বিসিসিআই এর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা বলেন, “রোহিত এই সফরের বাইরে থাকায় একদমই ভালো লাগছে না। ফিজিও তার দেখাশোনা করছেন।তবে তার সিরিজে অংশ না নেওয়া খুবই দুঃখের ব্যাপার।”
প্রসঙ্গত নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পেয়ে অপরাজিত অবস্থায় মাঠের বাইরে যেতে হয় তাকে, তার পরিবর্তে নামেন কেএল রাহুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…