খেলা

পর পর দুটি ছয় মেরে ম্যাচ জেতালেন রোহিত, কিন্তু জেতার কৃতিত্ব দিলেন এই ক্রিকেটারকে

ভারতীয় দলের চলতি নিউজিল্যান্ড সফরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ হ্যামিল্টনের সেডন পার্কে মুখোমুখি হয় দুটি দল। নির্ধারিত ওভারের শেষে দুটি দলের স্কোর সমান হয়ে যায়। এর ফলে ম্যাচটি সুপার ওভারে গিয়ে পৌঁছায়। পরিবর্তিত নিয়ম অনুযায়ী সুপার ওভারে দুটি দলের স্কোর সমান হয়ে গেলে আবার একটি সুপার ওভার হবে এবং যতক্ষণ না ম্যাচের মীমাংসিত ফলাফল আসবে ততক্ষণ এভাবে চলতেই থাকবে।

সুপার ওভারে ব্যাট করতে আসা দুই নিউজিল্যান্ড ব্যাটসম্যান ভারতের অন্যতম সেরা বোলার জসপ্রিত বুমরাহের থেকে ১৭ রান সংগ্রহ করতে সক্ষম হন। এরপর দুই ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল রোহিত শর্মা ম্যাচটি ভারতের পক্ষে নিয়ে আসতে সক্ষম হন। সুপার ওভারের শেষ দুই বলে পরপর দুটি ছয় মেরে এবং আগে ৪০ বলে ৬৫ রান করে ম্যাচের সেরা পুরস্কার উঠে রোহিত শর্মার হাতে। কিন্তু তিনি এই জয়ের কৃতিত্ব শেষ ওভারের হিরো মহম্মদ শামিকে দিয়েছেন।

আরও পড়ুন : ১১ বছরের রেকর্ড ভাঙল ভারত, সুপার ওভারে সিরিজ হারল নিউজিল্যান্ড

ম্যাচের পর রোহিত জানান, “আমি মনে করি জয়ের জন্য আমার দুটো ছয়ের থেকে শামির শেষ ওভারটি খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ শিশির পড়ার জন্য ব্যাট করা সহজ হয়ে উঠেছিল এবং মাত্র ৯ রান প্রতিরোধ করতে হতো আমাদের। যেখানে নিউজিল্যান্ডের দুজন সেট ব্যাটসম্যান ক্রিজে ছিলেন, একজন ৯৫ রানে (উইলিয়ামসন) এবং অপরজন অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান(টেলর)। তাই শামির ঐ ওভারটির জন্যই ম্যাচটি সুপার ওভারে যায়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026