খেলা

Rohit Sharma: বড় খবর, অধিনায়ক পদ থেকে ছাঁটাই হলেন রোহিত শর্মা!

আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সফরে লঙ্কারদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। ২৩ ডিসেম্বর শ্রীলঙ্কানদের বিপক্ষে দুটি সিরিজ উপলক্ষে আলাদা দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের দল নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। যেখানে টি-টোয়েন্টি সিরিজ থেকে একাধিক তারকা ক্রিকেটারকে নির্বাসনে পাঠাতে দেখা গেছে।

শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, কে এল রাহুল, ভুবনেশ্বর কুমার সহ দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ওডিআই সিরিজে দলে প্রত্যাবর্তন করবেন অধিনায়ক রোহিত শর্মা সহ বিরাট কোহলি। এদিকে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার অবর্তমানে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। বিগত কয়েক মাসে তার নেতৃত্বে ভারতীয় দল সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে আশানুরূপ ফল পেয়েছে। অন্যদিকে, জাতীয় দলের নেতৃত্ব কাঁধে নিয়ে বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব রোহিত শর্মার ঝুলিতে পড়ার পর থেকে ব্যাট হাতে ধারাবাহিকভাবে হতাশা জনক পারফরম্যান্স করছেন তিনি। এমনকি তার নেতৃত্বে এশিয়া কাপ তথা টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে তার নেতৃত্ব নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মনে করা হচ্ছে, রোহিত শর্মার ব্যর্থতা ধুলো চাপা দিতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার কাঁধে নেতৃত্ব তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামীতে রোহিত শর্মার বদলে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ভাবা হচ্ছে। তাকেই পুরোপুরিভাবে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিতে চলেছে বিসিসিআই। পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা ৩৫-৩৬ বছর বয়স্ক ক্রিকেটারদের নিয়ে আর এগুতে চাইছি না।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026