খেলা

১১ বছরের রেকর্ড ভাঙল ভারত, সুপার ওভারে সিরিজ হারল নিউজিল্যান্ড

হ্যামিল্টনের রোমাঞ্চকর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে রোহিত শর্মার ৬৫ এবং বিরাট কোহলির ৩৮ রানের উপর ভিত্তি করে ভারত ১৭৯ রান তুলে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গুপ্টিল মারমুখি শুরু করেন। পরিবর্ত ফিল্ডার সঞ্জু স্যামসন এর দুরন্ত ক্যাচে গুপ্তিল আউট হন। এরপর এক স্বপ্নের ইনিংস খেলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। এক সময় মনে হয়েছিল অত্যন্ত সহজ ভাবেই নিউজিল্যান্ড ম্যাচে জয় পেয়ে যাবে।

মহম্মদ শামির দুরন্ত শেষ ওভার ম্যাচে উত্তেজনা ফিরিয়ে নিয়ে আসে। শেষ ওভারে জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল মাত্র ৯ রান। ওভারের প্রথম বলে একটি ৬ মেরে সেই কাজ আরও সহজ করে দেন রস টেলর। তৃতীয় বলে ব্যাক্তিগত ৯৫ রানের মাথায় উইলিয়ামসনকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে শামি ম্যাচটি রোমাঞ্চকর করে দেন। শেষ বলে জেতার জন্য দরকার ছিল মাত্র এক রান কিন্তু মহম্মদ শামির বল টেলরের ব্যাটে লেগে উইকেটে আঘাত হানে এবং ম্যাচটি ড্র হয়ে সুপার ওভারে গড়ায়।

আরও পড়ুন : সৌরভের অভিনব ভাবনা, IPL-এর আগে একই দলে খেলবে বিরাট-রোহিত-ধোনি

সুপার ওভারে ভারতের হয়ে বল করতে আসেন জসপ্রিত বুমরাহ। আজ দিনটা ভালো যায়নি তার। সুপার ওভারে ১৭ রান সংগ্রহ করতে সক্ষম হন কেন উইলিয়ামসন ও মার্টিন গুপ্তিল। এরপর ভারতের হয়ে ব্যাট করতে আসেন রোহিত শর্মা ও কে এল রাহুল। নিউজিল্যান্ডের হয়ে বোলিং করেন অভিজ্ঞ টিম সাউদি। ম্যাচটি জেতার জন্য শেষ দুই বলে ভারতের দরকার ছিল ১০ রান। পরপর দুটি ৬ মেরে ভারতের জয়ের নায়ক হয়ে ওঠেন রোহিত শর্মা। এর সাথে সাথেই ভারত নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস তৈরি করল। তার সাথে সাথে স্টেডিয়াম ভর্তি দর্শকরাও একটি ”পয়সা উসুল” ম্যাচ উপভোগ করলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026