ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানের ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।
এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিজের লাস্যময়ী রূপের জন্য বেশ জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। তাঁর বোল্ড লুক পাগল করে দেয় সিংহভাগ নেটিজেনদের। ভোজপুরি ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউডেও কাজ করেছেন তিনি। দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে মোনালিসার লাস্যময়ী রূপ রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল বাঙালি ঠাকুরপোদের। অভিনেত্রী মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশন ঝড় তুলেছে বহু যুবকের মনে। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয়। তিনি ভিডিও পোস্ট করলেই নেটিজেনরা তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেয়।
সম্প্রতি অভিনেত্রী মোনালিসার একটি ভোজপুরি মিউজিক ভিডিও ইউটিউব দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। আসলে ভোজপুরি ইন্ডাস্ট্রির বেশিরভাগ সিনেমা বা গান ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়। এক একটি ভিডিওতে লাইক ও কমেন্ট এর সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনারও। এই ভিডিওতে অভিনেত্রী মোনালিসা, পাওয়ার স্টার পবন সিং এর সঙ্গে রোমান্টিক নাচ করেছেন। ভিডিওটি ছিল হানিমুনের রাতের। ভিডিওতে মোনালিসা এবং পবন সিং বেশ রোমান্টিক ভঙ্গিতে অন্তরঙ্গ নাচে মত্ত হয়েছিলেন। ভিডিওটি ইন্টারনেটে আসতেই তা নিয়ে হইচই পড়ে যায়।
জানা গিয়েছে, মিউজিক ভিডিওটার নাম, ‘পালা সাটাকে’। গানটি নেওয়া হয়েছে সরকার রাজ সিনেমা থেকে। গানটি ইউটিউব দুনিয়াতে এখন সুপারহিট। কিছু মাসের মধ্যেই ভিডিওটি ৬১ হাজারের বেশি মানুষ দেখেছেন। সকলেই মোনালিসার লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। আপনি যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…
ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…
২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…
দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…
আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…
দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…