বৃষ্টিতে ভিজে মোনালিসা ও পবন সিংয়ের এই রোমান্টিক গানটি খুবই সাহসী, দেখুন ভিডিও

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

তবে এই মুহূর্তে অভিনেত্রী একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় রয়েছেন। সম্প্রতি নেটদুনিয়ায় অভিনেত্রীর একটি পুরনো ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হয়েছে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা পবন সিংয়ের সাথে বৃষ্টির মধ্যেই চূড়ান্ত ঘনিষ্ট হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ক্যামেরার সামনেই চুটিয়ে রোমান্স করেছিলেন তারা। অবশ্য এই পুরনো ভিডিও আবারো নজর কেড়েছে ভোজপুরি দর্শকদের পাশাপাশি নেটমহলের একাংশের। আর সেই দৃশ্য যে দর্শকরাও বেজায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ৯ বছর আগে ‘ইশতার রিজিওনাল’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে এই ভিডিওটিই ১০ কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। দেখে ফেলেছেন ৫১ মিলিয়ন মানুষ। এই ভিডিওতে কল্পনা ও পবন সিংয়ের গাওয়া ‘জাগ হ্যায় পা যাতা’র মত জনপ্রিয় ভোজপুরি গান শোনা গিয়েছে। পর্দায় পবন সিংয়ের সাথে দেখা মিলেছে মোনালিসার। আর সেই সূত্রেই মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন তিনি। উল্লেখ্য গানটি হিট ভোজপুরি ছবি ‘জিদ্দি আশিক’এর। এই গানের কথা ও সুর দিয়েছিলেন বিনয় বিহারী। আপাতত বলাই বাহুল্য, অভিনেত্রীর সূত্র ধরেই ৯ বছর পর এই ভোজপুরি গানের ভিডিওর পাশাপাশি তার কলাকুশলীরাও একাংশে মাঝে পুনরায় আলোচিত। উল্লেখ্য, পর্দার সামনে নিজেদের অন্যতম প্রিয় তারকা জুটিকে পুনরায় একসাথে দেখে খুশি অনুরাগীরাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026