সুরজিৎ দাস: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৪ বছর বয়সী পর্তুগীজ এই ফুটবলারের দক্ষতা মাপার কোনো মাপকাঠি বোধহয় তৈরি করা অসম্ভব। ফুটবল দুনিয়ার অনেক রেকর্ডই তার ঝুলিতে পাঁচবার হয়েছেন বিশ্বসেরা ফুটবলার, পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এমন অনেক বিরল নজির রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালডোর ঝুলিতে। এবার আরো একটি রেকর্ড নিজের করে নিলেন ৩৪ বছর বয়সী ফুটবলার। রেকর্ড দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে তার হাতে। সেই ২০০৭ সাল থেকে পর্তুগালের বর্ষসেরার পুরস্কার জিতে চলেছেন রোনাল্ডো। এর ব্যতিক্রম ঘটেছে কেবল ২০১০ ও ২০১৪ সালে।
২০১০ সালে পুরস্কারটি উঠে সিমাওয়ের হাতে এবং ২০১৪ সালে জেতেন পেপে। গত মরশুমে জুভেন্টাসকে টানা অষ্টমবারের মতো সেরি আ’র শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনাল্ডো। এছাড়াও পর্তুগালকে জিতিয়েছেন নেশন্স কাপের শিরোপা। ফল স্বরূপ দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ৩৪ বছর বয়সী রোনাল্ডো। পুরস্কারটি জিততে রোনাল্ডো পেছনে ফেলেছেন পর্তুগালের তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, স্পোর্টিং লিসবনের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ ও উলভসের রুবেন নেভেসকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…