বিনোদন

ছোট পোশাকে উন্মুক্ত নাভি, বোল্ড লুকে দর্শকদের সামনে ‘কিরণমালা’র রুকমা, দেখুন ছবি

ইদানিং অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray) হট পোশাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। রুকমার ছবি ভাইরাল হচ্ছে ঠিকই কিন্তু নেটিজেনদের মতে, ছবিগুলি বড্ড আবেদনহীন। যদিও রুকমা এসব মতামত অগ্রাহ্য করে নিজেকে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন যাতে সাদা রঙের ক্রপ টপে দেখা যাচ্ছে যার ফাঁকে দৃশ্যমান হচ্ছে রুকমার ‘আনটোনড বেলি’। রুকমা মনে হয় ভুলে গেছেন, ‘নাভাল কুইন’ হতে গেলে ‘টোনড’ বেলির অধিকারী হতে হয়। ফলে তাঁর এই ছবিটি নিয়ে নেটিজেনদের একাংশ নিজেদের অপছন্দ ব‍্যক্ত করেছেন। প্রকৃতপক্ষে, রুকমার এই ছবিটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে তোলা।

একসময় অত্যন্ত অপ্রত্যাশিত ভাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাংলা সিরিয়াল ‘কিরণমালা’-র মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেছিলেন রুকমা। ‘কিরণমালা’-র ভূমিকায় অপর এক নবাগতাকে কাস্ট করা হলেও স্টার জলসা চ্যানেলের ক্রিয়েটিভ হেড দ্বৈপায়ন(Dwaipayan)-এর প্রেমিকা রুকমা সেই নবাগতাকে রিপ্লেস করে কিরণমালার চরিত্রে সুযোগ পান। দ্বৈপায়ন-রুকমার সম্পর্ক এতদূর এগিয়েছিল যে, আউটডোরে রুকমা গেলে দ্বৈপায়নও যেতেন। এমনকি রুকমার জন্য জলের বোতল, সিগারেটের প্যাকেট বয়ে নিয়ে যেতেন দ্বৈপায়ন। ‘কিরণমালা’-র কাস্টিং-এও দ্বৈপায়ন ও রুকমার মতামত প্রভাব বিস্তার করতে শুরু করে। দ্বৈপায়নের কথা অনুযায়ী চিত্রনাট্য বদলাতে থাকে। ক্রমশ কমতে থাকে কিরণমালার টিআরপি। একসময় বন্ধ হয়ে যায় কিরণমালা। দ্বৈপায়নও স্টার জলসার চাকরি হারান। এরপর তিনি সুরিন্দর ফিল্মস-এ ক্রিয়েটিভ হেড হিসাবে যোগ দিলেও কয়েকজন অভিনেত্রী দ্বৈপায়নের নামে ‘কাস্টিং কাউচ’-এর অভিযোগ জানালে সুরিন্দর ফিল্মস থেকেও বিতাড়িত হন দ্বৈপায়ন। দ্বৈপায়নের কেরিয়ারের উথাল-পাথাল ঘরে বসিয়ে দেয় রুকমাকেও।

দ্বৈপায়নের হাতে কাজ দেওয়ার ক্ষমতা না থাকায় রুকমা দ্বৈপায়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। এই ঘটনার বেশ কিছুদিন পরে রুকমা অভিনয়ের সুযোগ পান ‘কুন্দফুলের মালা’ ধারাবাহিকে। কিছুদিন আগে ‘খড়কুটো’ সিরিয়ালে একটি খল চরিত্রে অভিনয় করেছেন রুকমা। আপাতত তাঁর হাতে কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে অভিনয়ের থেকেও বোল্ড ছবির জন্য রুকমা চর্চার মধ্যে থাকেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026