বিনোদন

রাজার প্রেমে হাবুডুবু খাচ্ছেন মাম্পি? সপাটে জবাব দিলেন ‘দেশের মাটি’র অভিনেত্রী

এখন সন্ধ্যা সাড়ে ৬টা মানেই টিভি খুলেই “দেশের মাটি” ধারাবাহিক দেখা চাই চাই। শিকড়ের অমোঘ টানের কথাই বলতে শুরু হয় দেশের মাটি ধারাবাহিক। এই গল্পের শুরু স্বরুপনগরের এমটি গ্রামের। এই গল্পের মূল উপজীব্য হল যৌথ পরিবারের গল্প। এই গল্পের নায়ক নায়িকা হলেন নোয়া আর কিয়ান। এই গল্পে এই জুটি ছাড়া আরো কিছু যুগল। যেমন ধরুন রাজা আর মাম্পি। একটা সময় মাম্পি রাজাকে ভালোবাসতো কিন্তু রাজা কোনোদিন সেই ভালোবাসা গ্রহণ করেনি। ফিরিয়ে দিয়েছে প্রত্যাখান। তাই মাম্পি এখন রাজাকে কেবল করে ঘৃণা। নানানভাবে মাম্পি রাজাকে কথা শোনায়। বিশেষ করে মুখার্জি বাড়ির আশ্রিত বলে খোঁটা দিতেও ছাড়েনা।

তবে সব ঝগড়াই তো শেষ হয়। এদের ঝগড়ার পর ভালোবাসার জোয়ার দেখা গিয়েছে। তবে এখনো মিলন হচ্ছেনা। মাম্পির বাবা মা চায়না তাঁদের মেয়ের সাথে রাজার সম্পর্ক। আর রাজা এদের বিরুদ্ধে গিয়ে মাম্পির সাথে নতুন কোনো সম্পর্কে যেতে চাননা। তাই রাজা কষ্ট পেয়ে নিজেকে মাম্পির চোখে খারাপ করছে। এই ধারাবাহিকে তথাকথিত কেন্দ্রীয় চরিত্র না হলেও যে রাজা-মাম্পি জুটি বাঙালি দর্শক মনে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। রাহুল আর রুক্মার এই জুটি দর্শকের ভালোবাসা ও পেয়েছে। সোশ্যাল মিডিয়া তো এখন কিয়ান-নোয়া-কে ছাপিয়ে গিয়েছে ‘রাজা-মাম্পি’জুটি হিট।

দেশের মাটি ধারাবাহিকের মাম্পি ওরফে রুক্মা রায় ‘কিরণমালা’ ধারাবাহিকে অভিষেক এরপর ‘খড়কুটো’ ধারাবাহিকে তিন্নি চরিত্রে অভিনয় করেছেন। এবারে ‘দেশের মাটি’র মাম্পি প্রথমে দুষ্টু চরিত্রে থাকলেও রাজাকে ভালোবেসে ভালো হয়ে গিয়েছে। তবে অনেকেই মনে করছেন রাজা মাম্পির অনস্ক্রিন কেমিস্ট্রি বুঝি সত্যি সত্যি। এই কেমিস্ট্রির নেপথ্যে কারণ কী? সত্যি সত্যি কি রাহুলের সঙ্গে প্রেম করছেন রুক্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘কোনও প্রেম নেই তাঁদের। আছে ভাল বোঝাপড়া আর তাই থেকে তারই প্রতিফলন টিভির পর্দায় ফুটে উঠেছে।

অভিনেত্রী সেই সাক্ষাৎকারে আরো বলেছেন, ধারাবাহিক শুরুতে নিজের কো-লস্টারের নাম শুনেই প্রথমে ঘাবড়ে ভগিয়েছিলেন তিনি। এর নেপথ্যে ছিল তাঁর কাছে রাহুল এক বড় অভিনেতা। এই ধারাবাহিকের আগে তাঁদের কোনো আলাপ ও ছিলনা। প্রথমে টেনশন হলেও ধারাবাহিকে অভিনয়ের সাথে আলাপ হওয়ার পরে তিনি বোঝেন তাঁর মতো ভাল মানুষ হয়না। ভীষণ সাহায্য করেন সকলকে। অভিনেত্রী বলেন, রাজা-মাম্পি জুটির সাফল্যের পিছনে আছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ও সহ-অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।অভিনেত্রী দর্শকের ভালোবাসা পেয়ে সত্যি খুব খুশি। তবে ধারাবাহিকের পরবর্তী চিত্রনাট্যে কি রাজা মাম্পির ভালোবাসা জিতবে এটাই এখন দেখার।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026