বাংলা সিরিয়াল

Roosha-Anuran: বিয়ের পরেই তুমুল কটাক্ষের মুখে রুশা, বরকে ভাই বানিয়ে দিলেন নেটনাগরিকরা

খুব সম্প্রতি বিয়ের পর্ব সেরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুশা চ্যাটার্জী। গত বৃহস্পতিবার নিজের অভিনয় কেরিয়ারে ইতি টেনে বাবা-মায়ের পছন্দেই নিজের জীবন সঙ্গী বেছে নিয়েছেন অভিনেত্রী। তবে বাগদান সেরেছিলেন ৮ মাস আগেই। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরীর সাথেই সাত পাক ঘুরেছেন রুশা। আর তাদের বিয়ের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা নেটপাড়ায়। অভিনেত্রী নিজের বিয়ের ঝলক এখনো পর্যন্ত শেয়ার না করলেও, ফটোগ্রাফারদের সূত্র ধরে তাদের বিয়ের একটি ছবি প্রকাশ্যে আসতেই চূড়ান্ত কটাক্ষের মুখে অভিনেত্রী। উল্লেখ্য, এদিন বেনারসীর বদলে লাল কাঞ্জিবরম পরেছিলেন অভিনেত্রী। পাশাপাশি বরের পরনে ছিল সরু নকশাকাটা সাদা বিয়ের শেরওয়ানি।

নেটনাগরিকদের সূত্র ধরে একাধিক কু-মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে নিজের কারণে নয়, স্বামী অনুরণ রায়চৌধুরীকে নিয়েই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। কেউ বলেছেন, অভিনেত্রীর বর বড্ড বেঁটে। আবার কেউ বলেছেন, তাকে অভিনেত্রীর পুরো ভাই মনে হচ্ছে। বলাই বাহুল্য, রীতিমতো অনুরণের বাহ্যিক রূপ নিয়ে চলছে তুমুল চর্চা। একাংশের মত, তাকে একেবারেই মানায়নি অভিনেত্রীর পাশে। তবে এই প্রসঙ্গে কোন পাল্টা জবাব দেননি অভিনেত্রী নিজেও।

নেটদুনিয়ার পাতায় এই চর্চার মাঝে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রীর ভক্তরা। কারণ তাদের মতে, অভিনেত্রী বাহ্যিক রূপের দিক দিয়ে বিচার করে নিজের জীবনসঙ্গী বেছে নেননি। তিনি মনের দিকটিই বেছে নিয়েছেন সবার আগে। আর সেক্ষেত্রে তার স্বামীকে নিয়ে অযথা নেটদুনিয়ায় এমন কটাক্ষজনক চর্চা না হওয়াই শ্রেয়। এই কথাই মনে করেন অভিনেত্রীর ভক্তমহলের অধিকাংশই। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে ভক্তমহল প্রায় সকলেই। তবে তার মাঝেই শুনতে হয়েছে নেতিবাচক কথাও। আপাতত, সেই প্রসঙ্গেই রীতিমতো সরগরম গোটা মিডিয়ামহল।

তার বিয়েতে সেভাবে তারকার সমাগম দেখা না গেলেও নিজের ঘনিষ্ঠমহলের ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন তিনি। আমেরিকা নিবাসী অনুরণ। কাজের সূত্রে সেখানেই থাকেন তিনি। বিয়ের পর কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকার পরেই অভিনেত্রী আমেরিকায় পাড়ি দেবেন স্বামীর সাথেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026