শ্রাবন্তী (Srabanti chatterjee) ও রোশন (Roshan singh)-এর বিয়ের পরিণতি কি হবে, তা নিয়ে জোরদার তরজা চলছে টলিউডে। এর মধ্যেই রোশন 23 শে জুন সোশ্যাল মিডিয়ায় ‘আই কুইট’ লিখে পোস্ট করলে সেই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা।
এই পোস্টের সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন রোশন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রোশন জিমের ভিতর বসে রয়েছেন। তাঁর পরনে জিমের পোশাক। রোশন জানিয়েছেন, এটি কোনো ব্যক্তিগত পোস্ট নয়। লকডাউনের জেরে রোশনের জিম বন্ধ রয়েছে। ফলে তাঁর রোজগারও এখন বন্ধ রয়েছে। গত বছর থেকে বারবার লকডাউনের ফলে রোশনের জিমের বিজনেস রীতিমতো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে রোশন হতাশ হয়ে পড়েছেন। এই কারণে তিনি এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন।
তবে রোশন শুধু নিজের জন্য হতাশ নয়, তাঁর মতে, তাঁর মতো অনেকেই রয়েছেন যাঁরা জিমের মালিক। আংশিক লকডাউনের ফলে অনেক স্থান সীমিত লোকসংখ্যা নিয়ে খুললেও জিমের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হচ্ছে না। ফলে রোশন বলেছেন, জিম যদি না খোলে, তাঁদের রোজগার বন্ধ থাকবে। তাহলে তাঁরা না খেতে পেয়ে মরে যাবেন।
কিন্তু নেটিজেনদের একাংশ মনে করছেন, এই পোস্টটি শুধুমাত্র ব্যবসায়িক কারণে নয়, ব্যক্তিগত কারণেও করেছেন রোশন। কারণ দুই সপ্তাহ আগে আদালতে একটি পিটিশন জমা দিয়ে রোশন 12 এপ্রিল ইমেল ও হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন আবারও শুরু করার অনুরোধ করেছিলেন। কিন্তু 26 শে এপ্রিল শ্রাবন্তী জানিয়েছেন, তিনি রোশনের সঙ্গে আর কোনোভাবেই বৈবাহিক জীবন শুরু করতে রাজি নন। তবে রোশন বলেছেন, তাঁর মনে শ্রাবন্তীর জন্য কোনো তিক্ততা নেই। তবে সম্প্রতি রোশন ও এক উঠতি অভিনেত্রীর ভিডিও চ্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাঁরা আলো-আঁধারিতে ভিডিও চ্যাট করছিলেন। ওই অভিনেত্রী দাবি করেছেন, তিনি রোশনের ক্রাশ এবং রোশনও তাঁর ক্রাশ। কিন্তু রোশন এই ব্যাপারে কিছু বলতে চাননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…