খেলা

১২ই মার্চ এই ক্রিকেটারকে অধিনায়ক করতে চলেছে RCB, আসতে চলেছে নতুন জার্সি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে চলেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১২ই মার্চ অধিনায়কের নাম ঘোষণা করবে আরসিবি। সাথে প্রকাশিত হবে আইপিএলের মেগা আসরে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নতুন জার্সি। আপনাদের জানিয়ে রাখি, ২০২১ আইপিএল শেষে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্বের সাথে সাথে ভারতীয় প্রিমিয়ার লিগেও নেতৃত্ব ছেড়েছেন তিনি।

যদিও ২০২২ আইপিএলের মেগা অকশনের পূর্বে তার পুরোনো শিবির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাকে রিটেন করেছে। তবে নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমন পরিস্থিতিতে আরসিবির পরবর্তী নেতা হিসেবে উঠে এসেছে দুজনের নাম। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং প্রোটিয়া বিধ্বংসী ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস। সূত্রের মান্যতা অনুযায়ী আরসিবি আগামী দিনে তাদের নতুন নেতা কে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

জানা গেছে, প্রোটিয়া ব্যাটসম্যান ডুপ্লেসিসকে সামনে রেখে আসন্ন দিনে আইপিএলে প্রতিযোগিতায় নামতে চলেছে আরসিবি। আগামী ১২ই মার্চ তারা নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে চলেছে। আইপিএলের আসরে এখন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যারা এখনো পর্যন্ত নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। আপনাদের জানিয়ে রাখি, চেন্নাই সুপার কিংসের অন্যতম সফল ওপেনিং ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস কে মেগা অকশন থেকে কিনেছে ব্যাঙ্গালোর শিবির।

Rahit Roy

Published by
Rahit Roy

Recent Posts

Silent Rebellion Shocks Joburg Festival — Swiss Drama Sweeps Top Honors!

Swiss director Marie-Elsa Sgualdo’s debut feature Silent Rebellion took home the Nguni Horn for best…

March 8, 2026

F1 Speeds Past Rivals to Snag Top Sound Award at CAS 2026!

The 62nd annual Cinema Audio Society (CAS) Awards took place Saturday night in Los Angeles,…

March 8, 2026

Cinema Audio Society Awards 2026: F1, KPop Demon Hunters and Becoming Led Zeppelin Win Top Honors

The 62nd Cinema Audio Society (CAS) Awards took place Saturday night at the Beverly Hilton…

March 8, 2026

Jessie Buckley Opens Up About Teenage Struggles and Recovery

Oscar-nominated actress Jessie Buckley has revealed that she battled an eating disorder and depression during…

March 8, 2026

Michigan Chefs Face Off on Top Chef — And The Drama Is Delicious!

Two Michigan chefs are stepping into the national spotlight as contestants on Bravo’s Top Chef…

March 8, 2026

Cinema Audio Society Awards 2026: ‘F1,’ ‘KPop Demon Hunters’ and ‘The Studio’ Win Big

The 62nd Cinema Audio Society (CAS) Awards celebrated excellence in sound mixing on Saturday night…

March 8, 2026