GST-র পর বদলে গেল Royal Enfield-এর সব মডেলের দাম, দেখে নিন নতুন প্রাইস লিস্ট

বাইকপ্রেমীদের জন্য এল নতুন আপডেট। জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের সম্পূর্ণ লাইনআপের দাম সংশোধন করেছে। একদিকে যেখানে 350cc সিরিজের বাইকে মিলছে বড়সড় ছাড়, অন্যদিকে 450cc ও 650cc রেঞ্জে দাম বেড়েছে। নতুন দাম কার্যকর হয়েছে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।

350cc রেঞ্জে কমল দাম

সবচেয়ে জনপ্রিয় 350cc বাইকগুলির দাম এখন অনেকটাই হাতের নাগালে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই রেঞ্জের দাম কমেছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত। ফলে এই ক্যাটাগরির বাইকের দাম এখন শুরু হচ্ছে ১.৩৮ লক্ষ টাকা থেকে।

এই তালিকায় রয়েছে—

  • Hunter 350

  • Classic 350

  • Bullet 350

  • Goan Classic 350

  • Meteor 350

গ্রাহকরা এখন ভ্যারিয়েন্ট অনুযায়ী এই বাইকগুলি কিনতে পারবেন ১.৩৮ লক্ষ টাকা থেকে ২.২০ লক্ষ টাকা-র মধ্যে। কম দামে পাওয়া যাচ্ছে বলে বাজারে এই বাইকগুলির চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

450cc ও 650cc বাইকে বাড়তি চাপ

তবে বাইকের দামের এই সংশোধন সব মডেলের ক্ষেত্রে সুখবর নিয়ে আসেনি। 450cc ও 650cc রেঞ্জে দাম বেড়েছে যথেষ্টটা। 450cc মডেলগুলির দাম বেড়েছে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত। অন্যদিকে, 650cc সিরিজের বাইকগুলির দাম বেড়েছে ২২,৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। বিশেষত, টপ-এন্ড ভ্যারিয়েন্ট Super Meteor 650-এর দাম প্রায় ৩০,০০০ টাকা বেড়েছে।

কোন মডেলের দাম বেড়েছে?

বর্ধিত দামের আওতায় পড়ছে—

  • Interceptor 650

  • Continental GT 650

  • Himalayan 450

  • Scram

  • Guerrilla

  • Shotgun

  • Bear

  • Super Meteor 650

বাজারে প্রভাব

অটোমোবাইল বিশ্লেষকদের মতে, GST হারের পরিবর্তন এবং নতুন মূল্যনীতি সরাসরি প্রভাব ফেলবে বিক্রির উপর। 350cc রেঞ্জের কম দাম নতুন ক্রেতাদের আকর্ষণ করবে। অন্যদিকে, 450cc ও 650cc বাইকের ক্ষেত্রে দাম বাড়লেও প্রিমিয়াম ক্রেতাদের মধ্যে বড় প্রভাব পড়বে না বলে ধারণা। তবে যারা মিড-রেঞ্জ বাইক কেনার পরিকল্পনা করেছিলেন, তাদের ক্ষেত্রে বাজেটের চাপ বাড়তে পারে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026