দেশ

৩৫০ সিসি বুলেটের চেয়েও ছোট বাইক আনতে চলেছে Royal Enfiled, জেনে নিন সমস্ত ফিচার

রয়েল এনফিল্ড তাদের গ্রাহকদের কাছে সবসময়ই একটা প্রিয় বাইক কোম্পানি হয়ে থেকেছে। তাদের গ্রাহকদের আরো বেশি আকৃষ্ট করার জন্য এবারে এই কোম্পানিটি শুরু করেছে একটি নতুন উপায়। সম্প্রতি রয়েল এনফিল্ড কোম্পানিটি তাদের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি করার জন্য লঞ্চ করেছে তাদের নতুন বাইক হান্টার 350। বর্তমানে এই কোম্পানিটি এই বাইকে আরো বেশি কিছু নতুন ফিচার যুক্ত করতে চলেছে বলে জানা যাচ্ছে। অটোকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এই বাইক নিয়ে আরও বড়। কোম্পানিটি আর কিছুদিন পরেই তাদের কিছু ভবিষ্যৎ মডেল নিয়ে আসতে চলেছে। এই বাইকে আসতে চলে এসে একটি নতুন ২৫০ সিসি ইঞ্জিন।

কি নতুন ফিচার থাকছে এই বাইকে?

প্রতিবেদনে জানানো হয়েছে রয়েল এনফিল্ড বহু বছর ধরে একটি নতুন ২৫০ সিসি প্লাটফর্মের কথা চিন্তা করছে। সম্প্রতি সবুজ সংকেত পেয়েছে এই নতুন প্ল্যাটফর্ম। ম্যানুফ্যাকচারিং লেভেলে V প্ল্যাটফর্ম নামক এই নতুন প্লাটফর্মে এই ২৫০ সিসি বাইক নিয়ে আসতে চলেছে রয়েল এনফিল্ড। খরচ নিয়ন্ত্রণ করার জন্য একটি সহজ এবং সরল আর্কিটেকচার নিয়ে আসা হবে এই সেগমেন্টে। প্রযুক্তিগতভাবে নতুন লিকুইড কুল শেরপা ৪৫০ এর পরিবর্তে, ২৫০ সিসি এয়ারকুল ইঞ্জিন নিয়ে আসা হবে।

কাওয়াসাকি নিনজাকে টক্কর দেবে এই বাইক

সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন বাইকটি কিন্তু সরাসরি কাওয়াসাকি নিনজা বাইকের সাথে প্রতিযোগিতা করবে। এই মুহূর্তে, ভারতে উপলব্ধ একমাত্র হাইব্রিড মোটরসাইকেল কোম্পানির নাম হলো কাওয়াসাকি। তাদের কাওয়াসাকি নিনজা ৭ বাইকটি হল এরকম একটি হাইব্রিড বাইক। আর কিছুদিনের মধ্যেই রয়েল এনফিল্ড কোম্পানিটি তাদের নতুন হাইব্রিড বাইক নিয়ে আসতে চলেছে যেখানে ২৫০সিসি ইঞ্জিন দেওয়া হবে। এই মার্কেটে রয়েল এনফিল্ড হবে একেবারে নতুন এন্ট্রি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026