টেক বার্তা

আসছে Royal Enfield এর সবচেয়ে সস্তার মোটরবাইক, ওজনও হবে খুব হালকা

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই কোম্পানির ৪ থেকে ৫ টি নতুন বাইক। যার মধ্যে অনেকদিন ধরেই চর্চায় রয়েছে Hunter 350 এবং Meteor 350 বাইক দুটি।

রয়্যাল এনফিল্ড কোম্পানির Hunter 350 মোটরসাইকেলের পরীক্ষামূলক মডেল সম্প্রতি খুব কাছ থেকে দেখা গিয়েছে। এই বাইকটি Meteor 350 এর সেগমেন্টের। এই Hunter 350 বাইকে ৩৫০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ২২ Bhp শক্তি এবং ২৭ nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকটি খুব সহজে ও কম সময়ের মধ্যে ০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন মডেলের ইঞ্জিন Meteor 350 তেও ব্যবহার করা হয়েছে।

Hunter 350 বাইকে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি ফাইভ স্পিড গিয়ার বক্স দেওয়া হবে। এছাড়া এই বাইকে সেমি ডিজিটাল কনসোল ও ট্রিপার নেভিগেশন সিস্টেম থাকবে। এই ধরনের প্রযুক্তি ক্লাসিক ৩৫০ ও হিমালয়ানেও এর আগে দেখা গিয়েছে। তবে এই বাইকটি যেহেতু সাশ্রয়ী সেগমেন্টের মধ্যে আসছে, তাই এতে ভালো এলইডি হেডলাইট বা ব্লিঙ্কার নাও থাকতে পারে।

অনুমান করা হচ্ছে, Hunter 350 বাইকটির এক্স শোরুম মূল্য ১.৭০ লাখ টাকা হতে পারে। ভারতের বাজারে এই বাইকটি লাঞ্চ করলে প্রতিদ্বন্দিতায় পড়বে হোন্ডা, বাজাজ, বেনেলি ইত্যাদি কোম্পানির বাইকগুলি। এবার রয়্যাল এনফিল্ড বাইকটি লঞ্চ করলে তা ক্রেতাদের মধ্যে কতটা জনপ্রিয় হতে পারে, সেটাই দেখার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026