ডিজাইনের দিক থেকে দুর্ধর্ষ Royal Enfield এর এই নতুন বাইক, রাস্তায় চললে তাকিয়ে থাকবে লোকে

নবপ্রজন্মের কাছে রয়েল এনফিল্ড মানেই একটা ইমোশন। এই বাইকের ডিজাইন, লুক অ্যান্ড ফিল, সবকিছুই অন্যান্য বাইকের থেকে একেবারে আলাদা। এই বাইকে আপনারা পেয়ে যান দারুন ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন, একটা স্পোর্টি অথচ স্টার্ডি লুক, সবকিছুই। তবে এতদিন পর্যন্ত রয়েল এনফিল্ড যে সমস্ত বাইক মার্কেটে নিয়ে আসতো সেগুলির দাম ছিল অত্যন্ত বেশি। তবে এবারে রয়েল এনফিল্ড এর তরফ থেকে এমন একটি বাইক নিয়ে আসা হয়েছে যা ফিচার এবং অন্যান্য দিক থেকে রয়েল এনফিল্ডের অন্যান্য বাইককে টক্কর দিল দাম অনেকটা কম। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন দারুন কিছু এডভান্স ফিচার, এবং তার সাথেই এই বাইকটি এই মুহূর্তে বাজারের সবথেকে সস্তার রয়েল এনফিল্ড। গতকালই ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই বাইকটি এবং রয়াল এনফিল্ড এর তরফ থেকে এই বাইকের নাম দেওয়া হয়েছে – রয়েল এনফিল্ড হান্টার ৩৫০।

ফিচারের দিক থেকে বলতে গেলে, এই রয়েল এনফিল্ড বাইকে আপনারা পাচ্ছেন ৩৬.২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। এই বাইকে ৬টি ভিন্ন ভিন্ন কালার অপশন পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে, রেবেল ব্লু, রেবেল রেড, রেবেল ব্ল্যাক, ড্যাপার অ্যাশ, ড্যাপার হোয়াইট এবং ড্যাপার গ্রে। ভারতে এই ৬টি কালার অপশনে এই বাইকটি লঞ্চ হয়েছে।

ভারতের বাজারে এই বাইকটি অত্যন্ত জনপ্রিয় হতে পারে, এমনটাই আশা করছেন রয়েল এনফিল্ডের কর্তারা। ডিজাইনের ব্যাপারে বলতে গেলে এখানে রয়েছে একটি সিঙ্গেল পিস সিট, রাইডারের জন্য প্যাচ রিব এবং স্প্লিট ও অ্যালয় হুইল। পিছনের দিকে রয়েছে টু পিস গ্র্যাব রেল। রয়েল এনফিল্ড এই বাইকটিকে দুটি পেইন্ট স্কিমে নিয়ে আসছে – নীল এবং সাদা, আর গ্রে ও সিয়ান ব্লু।

রয়েল এনফিল্ড তাদের নতুন J প্ল্যাটফর্মের উপরে লঞ্চ করেছে হান্টার ৩৫০ বাইককে। এই একই প্লাটফর্মে ক্লাসিক ৩৫০ এবং মিটিওর ৩৫০ তৈরি করা হয়েছিল। এই বাইকে আপনারা পাচ্ছেন ৩৪৯ সিসি ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন টেকনোলজি। তাই যদি আপনারা এই বাইক কিনতে চান তাহলে খুবই সহজে শোরুমে গিয়ে এই বাইক কিনে নিতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026