ভারতের অন্যতম বড় কিছু মার্কেটের মধ্যে একটি হল বাইক এবং স্কুটারের মার্কেট। এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি জনপ্রিয় বাইকের ব্র্যান্ডের মধ্যে একটি হলো রয়েল এনফিল্ড। এই কোম্পানির বুলেট বাইক সব সময় অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়। এই কোম্পানিটি যথেষ্ট পুরনো কোম্পানি হলেও এখনও তার নতুন সমস্ত বাইক ভারতীয় গ্রাহকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সকলের কাছেই এই কোম্পানির বাইক বেশ আকর্ষণীয় এবং এই সমস্ত বাইকে আপনারা পেয়ে যান নানা রকম নিত্য নতুন ফিচার।
রয়াল এনফিল্ড এর সমস্ত লেটেস্ট বাইক এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে যে বাইক সেটা হল ৬৫০ সিসি ক্ষমতা বিশিষ্ট বোবর বাইক। এই ধরনের বাইক কিছুদিন আগেই ডুয়াল টোন আলয় হুইল এর সঙ্গে মার্কেটে নিয়ে আসা হয়েছিল। এই নতুন কনসেপ্টটিকে প্রথমবার জনপ্রিয় করে ধরা হয়েছিল EICMA-তে। সম্প্রতি এই মোটরসাইকেলটি বিদেশে টেস্টিং এর জন্য দেখা গিয়েছে। এই কনসেপ্ট ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সকলের মধ্যে। এই নতুন কনসেপ্টের নাম দেওয়া হয়েছে শটগান ৬৫০। জানা যাচ্ছে নতুন ধরনের ডিজাইন নিয়ে খুব শীঘ্রই এই মোটরবাইক ভারতের বাজারে চলে আসবে।
এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন ৬৪৮ সিসি ক্ষমতার প্যারালেল টুইন ইঞ্জিন। এটি ৪৭.৬ পিএস পাওয়ার এবং ৫২ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও এখানে আপনি পাবেন টিয়ার ড্রপ ডিজাইনের ফুয়েল ট্যাংক, গোল হেডলাইট এবং টেললাইট সেটআপ। রেট্রো ডিজাইনের এই বাইক এই কোম্পানির অরিজিনাল লুকের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে। এছাড়াও এই বাইকে আপনাদের জন্য রয়েছে ২ ভাগে ভাগ করা সিট। এছাড়াও আছে ডুয়াল এক্সহউষ্ট সিস্টেম।
এখনো পর্যন্ত ভারতের বাজারের জন্য এই বাইকের দাম নির্ধারণ করা হয়নি। তব সম্ভবত এই বাইকের দাম ৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…