নতুন বাইক আনছে রয়েল এনফিল্ড, সস্তা দামের পাশাপাশি থাকবে অত্যাধুনিক কিছু স্পেসিফিকেশন

ভারতের নতুন বাইক নিয়ে আসতে চলেছে রয়াল এনফিল্ড। আগামী কয়েক মাসের মধ্যেই দেশে বেশ কয়েকটি নতুন বাইক আনার প্রস্তুতি নিয়েছে এই কোম্পানিটি। শোনা যাচ্ছে নেক্সট জেনারেশন বুলেট ৩৫০ লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। আর এই বাইকের জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছেন ভারতের বাইক লাভাররা। এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় হেভি ডিউটি বাইক বুলেট। ওজনে যতই ভারী হোক না কেন, এই বাইকটির মোহে সকলেই আকৃষ্ট। তাই নতুন বুলেট বাইক যে নব প্রজন্মের মধ্যে আরো নতুন করে উন্মাদনা যোগাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের শুরুতেই এই বাইকটি দেশের রাস্তায় চলতে শুরু করবে। খুব শীঘ্রই এই বাইকের উৎপাদন শুরু হবে বলে জানা গিয়েছে কোম্পানি সূত্রে।

ইতিমধ্যেই এই বাইকের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। মডেল দেখে মনে হচ্ছে এই বাইকটি আগের থেকে অনেক বেশি গ্রাফিকাল আপডেট নিয়ে আসবে। এটি একটি নতুন কালার স্কিমের সঙ্গে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই বাইকে সরে যাবে কিকস্টার্ট। অর্থাৎ শুধুমাত্র অটোমেটিক স্টার্ট এর উপরেই আপনাকে ভরসা করতে হবে। এছাড়াও বাইকটিতে আরো অনেক নতুন পরিবর্তন আসবে।

তবে এর কিছুদিন আগে রয়েল এনফিল্ড কোম্পানির তরফ থেকে আরও একটি নতুন বাইকের ব্যাপারে জানানো হয়েছিল। সেই বাড়িটির নাম রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। আপাতত পাওয়া খবর অনুযায়ী এই বাইকটিতে আপনারা পেতে চলেছেন এটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ২০ বিএইচপি পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকে রয়েল এনফিল্ড মিটিওর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকটি রয়েল এনফিল্ড এর সব থেকে সস্তা এবং ছোট বাইক হতে চলেছে। হান্টার এর দাম মাত্র দেড় লক্ষ টাকা থেকে শুরু হবে বলে জানিয়েছে কোম্পানি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026