টেক বার্তা

Royal Enfield Bullet 350: তৈরি থাকুন রয়েল এনফিল্ডের নতুন বুলেট বাইকের জন্য, ৩৫০ সিসি সেগমেন্টে ঝড় তুলতে আসছে

বাইকের জন্য ভারতের বাজার এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। সম্প্রতি হারলে ডেভিডসন এবং ট্রায়াম্ফের মতো কোম্পানি ভারতের তাদের সস্তা বাইক লঞ্চ করেছে। দুটি বাইকই ৪০০ সিসি সেগমেন্টে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ভারী বাইকের সেগমেন্টে ভারতের সবথেকে বড় কোম্পানি রয়েল এনফিল্ড। এবারে তারা একটি নতুন বাইক লঞ্চ করার প্রস্তুতি নিতে শুরু করেছে। জানা যাচ্ছে ৩০ আগস্ট ভারতীয় বাজারে এই নতুন বাইক লঞ্চ হতে পারে। এই বাইকটি মূলত Bullet 350 এর আদলে তৈরি করা হবে। রয়েল এনফিল্ড কোম্পানিটি বেশ কয়েকবার এই বাইকের টেস্টিং করেছে। এই বাইকটি মূলত J প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার হয়েছে রয়েল এনফিল্ড কোম্পানির ক্লাসিক ৩৫০ ও হান্টার ৩৫০ বাইকে। আর এবারে বুলেট ৩৫০ বাইকে আসবে এই নতুন প্রযুক্তি।

নতুন বুলেট ৩৫০ বাইকে ওই একই ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। এটি হতে চলেছে একটি অয়েল কূল ইঞ্জিন। এই ইঞ্জিনের পাওয়ার এবং টরক আউটপুট যথাক্রমে ১৯.৯ বিএইচপি এবং ২৭ নিউটন মিটার। এই গিয়ার বক্সের সাথে একটি ৫ স্পিড ইউনিট যুক্ত করা হবে। তবে বুলেটের স্পেসিফিকেশনের এর সাথে মানানসই এই ইঞ্জিনটিকে পুনরায় টিউন করা হতে পারে।

এই বাইকে আপনারা পাবেন সিঙ্গেল পিস সিট এবং স্পোক রিম। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে একটি অ্যানালগ স্পিডোমিটার এবং ফুয়েল গেজের সাথে একটি ছোট ডিজিটাল রিড আউট টেকনোলজি ব্যবহার করা হবে। এই বাইকের চাসিস ক্লাসিক ৩৫০ এর মতোই হতে চলেছে। এই বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে গ্যাস চার্জড অ্যাবজর্বার দেওয়া হতে পারে। পিছনের দিকে থাকবে ড্রাম ব্রেক এবং সামনের দিকে থাকবে ডিস্ক ব্রেক। তবে রয়েল এনফিল্ড একটি রিয়ার ডিস্ক ব্রেক ভেরিয়েন্টও নিয়ে আসবে। তবে এই দামের ট্যাগ বুলেট ৩৫০কে অনেকটা আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা বাইক বিশেষজ্ঞদের। এই নতুন বাইকের দাম ১.৫ লক্ষ টাকা থেকে শুরু হবে এবং সর্বাধিক দাম হবে ১.৭৫ লক্ষ টাকা। পরবর্তী লাইন আপ ক্লাসিক ৩৫০ এর দাম ১.৯৩ লক্ষ টাকা থেকে শুরু। ফলে এই বাইকটি রয়েল এনফিল্ড কোম্পানির অন্যান্য বাইকের থেকে অনেকটা বেশি সস্তা। তাই যারা কম দামের মধ্যে বুলেট কিনতে চাইছেন তাদের জন্য এটি একেবারে আদর্শ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026