বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এই বাইকটি পছন্দ সকলের। আপনি যদি এই বাইকটি কিনতে চান এবং আপনার কাছে বাজেট কম থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।
ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ বাইকটির ARAI অনুমোদিত মাইলেজ হল ৩৫ কিমি থেকে ৪০ কিমি প্রতি লিটার। Royal Enfield Classic বাইকের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। দেশের রাজধানী দিল্লিতে এই বাইকের দাম ২ লাখ টাকা থেকে শুরু হয়।
আপনার যদি এইমুহুর্তে খুব বেশি বাজেট না থাকে তাহলে চিন্তা করবেন না। আপনি EMI প্ল্যান নিয়ে মাত্র ১০,০০০ টাকায় এই বাইক বাড়িতে নিয়ে আসতে পারবেন। আসলে আপনি যদি ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট করে Royal Enfield Classic 350 বাইকটি কেনেন, তাহলে ব্যাঙ্ক থেকে ১.৯০ লাখ টাকার লোন নিতে হবে আপনাকে। যদি ব্যাঙ্ক লোনের উপর ১০% সুদের হার নেয় এবং আপনি ২ বছরের জন্য ঋণের মেয়াদ বেছে নেন, তাহলে আপনাকে ইএমআই হিসাবে ব্যাঙ্কে প্রতি মাসে প্রায় ৯,৫০০ টাকা জমা করতে হবে। আবার কেউ যদি ৩ বছরের মেয়াদের জন্য ঋণ নেন, তাহলে ১০% সুদের হারে আপনার মাসিক ইএমআই ৬,৯০০ টাকা দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…