ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। নতুন বাইকের পাশাপাশি এই কোম্পানি তাদের জনপ্রিয় মডেলগুলির আপডেটেড ভার্সন ভারতের বাজারে লঞ্চ করছে। তবে আগামী দিনে এই কোম্পানি ক্লাসিক ৬৫০ লঞ্চ করতে চলেছে, যা নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে বাইকপ্রেমিকদের মধ্যে।
রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন ক্লাসিক ৬৫০ বাইকের লুক পছন্দ হবে সকল বয়সের মানুষদের। এই বাইক অত্যাধুনিক ফিচারের সাথে রেট্রো লুকের মেলবন্ধন। এতে ৬৪৯ সিসির ইঞ্জিন রয়েছে যা ৪৭ PS পাওয়ার ও ৫২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এতে ম্যানুয়াল ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে। এই বাইকের স্প্লিট সিট ইউনিট ও কালো অ্যালয় রিম বাইকটির লুক অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাইকটিতে পারফরমেন্সের পাশাপাশি পাওয়া যাবে অত্যাধুনিক সমস্ত ফিচার।
এই ক্লাসিক ৬৫০ বাইকে রেট্রো-স্টাইল সার্কুলার হেডল্যাম্প, টেয়ারড্রপ ফ্যুল ট্যাঙ্ক, ব্রাড-চেস্টেড রাইডিং এর্গোনমিকস এবং রাউন্ড টেল ল্যাম্প রয়েছে। এছাড়া এই বাইকে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, দুটি ট্রিপ মিটার, ট্রিপ নেভিগেশন মিটার ইত্যাদি দেখা যাবে। নিরাপত্তার জন্য এই বাইকে ডুয়েলে এবিএস বেকিং সিস্টেম রয়েছে। এছাড়া আরামদায়ক যাত্রার জন্য সামনে ইউএসডি ফর্ক এবং পিছনে শক এবজার্ভার সাসপেনশন থাকবে।
এই বাইকটি ভারতীয় বাজারে লঞ্চ করবে মাত্র ৩.৫ লাখ টাকার এক্স শোরুম মূল্য নিয়ে। মনে করা হচ্ছে আগামী ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের একদম প্রথম দিকে এই বাইকটি লঞ্চ করবে। বাইকটি কবে আসবে সেই নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে ভারতীয় বাইকপ্রেমীদের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…