ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Royal Enfield Classic 650 বাজারে আলোড়ন সৃষ্টি করবে, লঞ্চের আগে দাম ফাঁস

ভারতের সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানিগুলির মধ্যে একটি হলো রয়েল এনফিল্ড। ভারতের যুব সমাজের কাছে রয়েল এনফিল্ড একটা আকর্ষণের জায়গা। তাদের বাইকের দুর্দান্ত ডিজাইন এবং লুক সবকিছু মিলিয়ে রয়েল এনফিল্ড এখন ভারতের বাজারে একটা অনন্য নাম। আপনিও যদি এই মুহূর্তে রয়েল এনফিল্ড কোম্পানির একটি নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। রয়েল এনফিল্ড কোম্পানিটি ভারতে একটি নতুন বাইক নিয়ে আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এই বাইকটির নাম দেওয়া হয়েছে রয়েল এনফিল্ড Classic 650। ৬৫০ সিসি সেগ্মেন্টে এই মুহূর্তে Royal Enfield Continental GT 650, Interceptor 650, Super Meteor 650 বাইকগুলি রয়েছে। অন্যদিকে এই একই সেগমেন্টে লঞ্চ হতে চলেছে আরো একটি বাইক Shotgun 650। এটি ছাড়াও এবার আসছে ক্লাসিক ৬৫০। চলুন তাহলে এই নতুন বাইকের ব্যাপারে কিছু বিষয়বস্তু জেনে নেওয়া যাক।

মোটরসাইকেলটির ডিজাইন হবে এরকম কিছু

আমরা যদি ডিজাইনের কথা বলি, আসন্ন Royal Enfield Classic 650 রেট্রো থিমের উপর ভিত্তি করে তৈরি একটি মোটরসাইকেল হতে পারে। বিভিন্ন দিক থেকে, আসন্ন বাইকের ডিজাইনটি Classic 350 এর মতই। এছাড়াও এই মোটরসাইকেলে সিলভার কেসিং সহ একটি গোল এলইডি হেডল্যাম্প, পাইলট ল্যাম্প এবং সিঙ্গেল পিস সিট দেখা যাবে।

মোটরসাইকেলটিতে একটি শক্তিশালী ইঞ্জিন থাকবে

অন্যদিকে, আমরা যদি আসন্ন Royal Enfield Classic 650-এর পাওয়ারট্রেনের কথা বলি, তাহলে এতে ৬৪৮cc প্যারালাল টুইন-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হতে পারে। যা সর্বোচ্চ ৪৭bhp শক্তি এবং ৫২Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম হবে। মোটরসাইকেলের ইঞ্জিনটি ৬-স্পিড ট্রান্সমিশনের সাথে যুক্ত হবে।

মোটরসাইকেলের দাম এত হতে পারে

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আসন্ন Royal Enfield Classic 650 ২০২৫ সালের প্রথম দিকে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে। আসন্ন মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য হতে পারে ৩.২ লাখ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026