ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Royal Enfield: বিয়ার ৬৫০ নাকি ক্লাসিক ৬৫০, কোন মডেলের রয়েল এনফিল্ড কিনলে আপনার লাভ হবে সব থেকে বেশি?

ব্রিটেনের জনপ্রিয় বাইক নির্মাতা কোম্পানি, রয়েল এনফিল্ড সম্প্রতি ভারতের বাইকের দুনিয়ায় একটা বড় ধুন্ধুমার করে দিয়েছে। এই কোম্পানিটি সম্প্রতি ভারতের বাজারে একটা নতুন বাইক লঞ্চ করেছে, যা ভারতের অন্যান্য বাইক কোম্পানিগুলিকে ব্যাপক প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছে। কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে রয়েল এনফিল্ড কোম্পানির বিয়ার ৬৫০ বাইকটি। একই সাথে বিশ্ববাজারে কিছুদিনের মধ্যেই রয়েল এনফিল্ড তার প্রথম বৈদ্যুতিক বাইক লঞ্চ করতে চলেছে। বিয়ার ৬৫০ বাইকের পর, এবারে খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড ক্লাসিক ৬৫০। চলুন জেনে নেওয়া যাক কোন বাইকের দাম কত হবে, কি কি হবে ফিচার এবং কে কাকে টেক্কা দেবে

রয়েল এনফিল্ড বিয়ার ৬৫০

রয়েল এনফিল্ড কোম্পানির ইন্টারসেপ্টর ৬৫০ বাইকের আদলে গড়ে উঠেছে রয়েল এনফিল্ড ৬৫০ বিয়ার বাইকটি। এই রয়েল এনফিল্ড বাইকটি ভারতে শুরু হচ্ছে ৩.৩৯ লক্ষ টাকা থেকে। এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন একটি ৬৫০ সিসি প্যারেল টভিন ইঞ্জিন যা থেকে ৪৭ bhp শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। এই বাইকের সঙ্গে রয়েছে একটি ৬ স্পিড গিয়ার বক্স। এই বাইকে সামনে রয়েছে ১৯ ইঞ্চির চাকা এবং পিছনের দিকে রয়েছে ১৭ ইঞ্চি চাকা। একটি টিএফটি সেট আপ, এবং সঙ্গে সিঙ্গেল পড কনসোল রয়েছে এই বাইকে। এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মোট পাঁচটি রং-এর ভেরিয়েন্টে এর মধ্যে রয়েছে সাদা, সবুজ, ক্যারামেল গোল্ডেন এবং টু ফোর নাইন রঙের অপশন।

রয়েল এনফিল্ড ক্লাসিক ৬৫০

এই বাইকটির প্রথম লুক ইতিমধ্যেই ভারতের বাজারে ছড়িয়ে পড়েছে। বলাই বাহুল্য ৬৫০ সিসি সেগমেন্টে পরপর বাইক আনতে চলেছে রয়েল এনফিল্ড। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৬৪৮ সিসি ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন এবং একটি অয়েল কুল্ড টোভিন সেটআপ। এই বাইকে আপনাদের জন্য রয়েছে একটি ১৪.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে এই বাইকটি ভারতের বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। এই বাইকের দাম হতে পারে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026