ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের বাজারে আলোড়ন সৃষ্টি করতে চলেছে রয়েল এনফিল্ডের এই নতুন বাইক, পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে দারুণ ইঞ্জিন – ROYAL ENFIELD BIKE

আজকালকার দিনের তরুণদের কাছে রয়েল এনফিল্ডের বাইক মানেই একটা আলাদা আকর্ষণ। এই কোম্পানির কোন বাইক খবরে আসার সঙ্গে সঙ্গেই বহু মানুষ এই বাইকের ব্যাপারে জানতে চান। এই বাইকের লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনেকে। এবারে এই ক্রমকে এগিয়ে নিয়ে রয়েল এনফিল্ড তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে। সম্প্রতি তারা তাদের নতুন একটি বাইক বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই বাইকের জন্য দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা করছিলেন। উঁচু পাহাড়ের রাস্তায় মসৃণ ভাবে চালানোর জন্য কোম্পানি এই বাইককে নতুন ভাবে ডিজাইন করেছে। এই বাইকের নাম দেওয়া হয়েছে রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের ব্যাপারে বিস্তারিত।

অনুমান করা হচ্ছে এই কোম্পানিটি এই বাইকটি লঞ্চ করতে চলেছে নভেম্বর ২০২৩ সালে। মোটামুটি উৎসব শুরু হওয়ার সাথে সাথেই আপনারা এই বাইক বাজারে দেখতে পাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৬ স্পিড গিয়ার বক্স যা বাইকটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন করে তুলছে। এর শক্তিশালী ট্রান্সমিশন এটিকে খারাপ রাস্তায় চলাচল করতে উচ্চ টর্ক প্রদান করে। নতুন প্রজন্মের এই বাইকটিকে বেশ ফিউচারিস্টিক চেহারা দেওয়া হয়েছে। এই বাইকে আপনাদের জন্য দেওয়া হয়েছে ৪৫১ সিসি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৩৯.৪৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম এবং ডিস্কব্রেক অপশন। এই বাইকে কোম্পানি প্রথম বারের মতন লিকুইড কুল ইঞ্জিন অফার করতে চলেছে। এর কারণে বাইকটি দীর্ঘ দূরত্ব খুব ভালোভাবে কভার করতে পারবে এবং বাইকের ইঞ্জিন গরম হবে না।

এই বাইকে আপনারা এলইডি লাইট এবং সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এই বাইকে আপনি USD হট দেখতে পাবেন যা আপনার ভ্রমণকে আরো আরামদায়ক করে তুলবে। এই বাইকের ইঞ্জিনটি ৩৭ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারবে। এছাড়াও আপনারা পাবেন আকর্ষণীয় ২১ ইঞ্চি স্পোক হুইল। এই বাইকটির প্রারম্ভিক মূল্য মোটামুটি ২.৬০ লক্ষ টাকার কাছাকাছি হবে। এই বাইকের দাম এবং ডেলিভারি রেট সম্পর্কে কোম্পানি এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। কোম্পানি এই বাইকটিকে বাজারে নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। কেটিএম কোম্পানির ৩৯০ অ্যাডভেঞ্চার সিরিজের বাইকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে এই বাইকের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026