ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Tax Free Bike: রয়েল এনফিল্ডের এই বাইক হতে চলেছে একেবারে ট্যাক্স ফ্রি, ৩৬,০০০ টাকা সাশ্রয় করতে কিনুন এক্ষুনি

ভারতে গাড়ির বিক্রির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ডিলারশিপ এ অনেক পুরনো স্টক পড়ে আছে যা বিক্রি হচ্ছে না এবং এমন পরিস্থিতিতে কোম্পানিগুলো ডিসকাউন্ট এবং অফারের আশ্রয় নিচ্ছে, যাতে বিক্রি বাড়তে পারে এবং অবশিষ্ট স্টক সহজে ক্লিয়ার করা যায়। উৎসবের মরশুমে দেওয়া অফার সত্বেও খুব একটা বেশি গ্রাহকরা গাড়ি কেনেননি। একই সাথে টু হুইলার কোম্পানিগুলো নতুন নতুন অফার দিচ্ছে যাতে গ্রাহকদের আকৃষ্ট করা যায়। এই তালিকায় অন্যতম নাম হল রয়েল এনফিল্ড। এই কোম্পানিটি সম্প্রতি একটি নতুন অফার চালু করেছে, যেখানে আপনারা ট্যাক্স ফ্রি বাইক কিনতে পারবেন। রয়েল এনফিল্ড স্টোরে গিয়ে আপনি যদি হান্টার বাইকটি কেন, তাহলে গ্রাহকরা ২৭ হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবে এখন।

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ এই মুহূর্তে একেবারে করমুক্ত হয়ে উঠেছে। এই বাইকটি ক্যান্টিন স্টোর বিভাগ অর্থাৎ CSD থেকে আপনি কিনতে পারবেন মাত্র ১৪% ট্যাক্স দিয়ে। তবে শুধুমাত্র দেশের সেবাকারী সৈনিকরা কিন্তু প্রত্যক্ষভাবে এই করমুক্ত বাইকের সুবিধা পেয়ে যাবেন। সাধারণ গ্রাহকরা কিন্তু এই সুবিধা পাবেন না, কারণ সাধারণ গ্রাহকদের জন্য এই সিএসডি চলেনা।

ফ্যাক্টরি স্টোরে ব্ল্যাক এবং সিলভার হান্টার ৩৫০ বাইকের মূল্য হল ১ লক্ষ ৪৯ হাজার টাকা। অন্যদিকে সিএসডি স্টোরে এই বাইকের মূল্য হল ১ লক্ষ ৩০ হাজার টাকা। ফলে আপনারা প্রায় ২০ হাজার ১৪৪ টাকা পর্যন্ত সাশ্রয় করতে চলেছেন এই বাইকটি কিনলে। শুধু তাই নয়, অন্যান্য রঙের অপশনেও কিন্তু এই একই রকম ছাড় আপনারা পেয়ে যাবেন। ফলে সব মিলিয়ে আপনারা ৩৬ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। বাইকের স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে, এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৩৪৯ সিসি ইঞ্জিন যা ২০.২ bhp শক্তি উৎপন্ন করে এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026