ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Flying Flea Bike: খুব শীঘ্রই রয়েল এনফিল্ড লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক বাইক, জেনে নিন বিস্তারিত

যারা রয়েল এনফিল্ড কোম্পানির বাইক এবং অন্যান্য এক্সেসরিজ পছন্দ করে থাকেন তাদের জন্য রয়েছে একটা দারুন খবর। এবারে রয়েল এনফিল্ড কোম্পানি তাদের ফ্লাইং ফ্লি ব্র্যান্ডের অধীনে নতুন যুগের বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। এই বৈদ্যুতিক মোটরসাইকেলের দুটি নতুন মডেল নিয়ে আসার পরিকল্পনা করেছে রয়েল এনফিল্ড। ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণে তৈরি করা এই নতুন মোটরসাইকেল আপনাকে চমকে দেবে বলেই বিশ্বাস রয়েল এনফিল্ড। এই মডেলগুলির মধ্যে একটি ক্লাসিক “Flying Flea C6” এবং অন্যটি স্ক্র্যাম্বলার “Flying Flea S6” নামে পরিচিত হবে। কোম্পানি আশা করছে ২০২৬ সাল থেকে Flying Flea C6 মোটরসাইকেলটি বাজারে লঞ্চ করা যাবে।

রয়েল এনফিল্ড কোম্পানির নাম শুনলেই সবার আগে মাথায় আসে ক্লাসিক ডিজাইন এবং নির্ভরযোগ্যতার কথা। এই নতুন ইলেকট্রিক মোটরসাইকেলও কিন্তু আপনারা এই একই রকম সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা পেয়ে যাবেন। ফ্লাইং ফ্লী নামের এই নতুন ব্র্যান্ড তাদের ঐতিহ্যবাহী মোটরসাইকেল “Royal Enfield Flying Flea” থেকে অনুপ্রাণিত। একদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই মোটরসাইকেলগুলি ছিল অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ও ডিজাইনের এক চমৎকার উদাহরণ।

Flying Flea: ঐতিহ্যের নতুন রূপান্তর

১৯৪০-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা Royal Enfield Flying Flea মোটরসাইকেলগুলি ছিল অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য। যুদ্ধক্ষেত্রে এই মোটরসাইকেলগুলিকে প্যারাসুটের মাধ্যমে এয়ারড্রপ করা হত, যা এই গাড়ির কার্যক্ষমতা ও টেকসই ডিজাইনের প্রমাণ দেয়। এই বিশেষ বৈশিষ্ট্যগুলি মানুষের দৈনন্দিন কাজে ব্যবহারের উপযোগী করেছিল, এবং সেই সময় থেকেই এটি জনপ্রিয় হয়ে ওঠে।

বর্তমানে রয়্যাল এনফিল্ড Flying Flea ব্র্যান্ডের অধীনে যে নতুন মোটরসাইকেলগুলি আনার পরিকল্পনা করেছে, সেগুলিতেও এই ঐতিহাসিক ডিজাইনের ছোঁয়া থাকবে। ক্লাসিক ডিজাইন, সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিং ও অত্যাধুনিক প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে Flying Flea C6 এবং S6 মডেলগুলি একটি নতুন যুগের ইলেকট্রিক মোটরসাইকেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026