শীঘ্রই ভারতে লঞ্চ করছে Royal Enfield Bullet ৩৫০-এর নতুন মডেল, জানুন কী কী থাকছে

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। নতুন বাইকের পাশাপাশি এই কোম্পানি তাদের জনপ্রিয় মডেলগুলির আপডেটেড ভার্সন ভারতের বাজারে লঞ্চ করছে। গতবছর লঞ্চ হয়েছিল কোম্পানির বুলেট ৩৫০। এবার সেই জনপ্রিয় বাইকের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড।

ইতিমধ্যেই ইন্টারনেটের দুনিয়াতে প্রবল উত্তেজনা শুরু হয়েছে এই নিয়ে যে নতুন আপডেটেড বুলেট ৩৫০ এ কী কী পরিবর্তন হতে চলেছে। এছাড়া নতুন বাইকের পরীক্ষামূলক একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে সুপার ভাইরাল। এই ভিডিও জনসমক্ষে আসার পর থেকে এটা নিশ্চিত যে খুব শীঘ্রই রয়্যাল এনফিল্ড তাদের জনপ্রিয় বুলেট ৩৫০ এর আপডেটেড ভার্সন লঞ্চ করতে চলেছে। তবে সেই জন্য এখনও বেশ কিছুটা সময় লাগবে। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে নতুন মডেলটি।

ক্ষনিকের ভিডিও দেখে পুরনো এবং নতুন মডেলের মধ্যে বেশ কিছু পার্থক্য খুঁজে পেয়েছেন টেক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, নতুন মডেলের মূল হাইলাইট হল ইঞ্জিনে লাগানো ডাবল ক্র্যাডেল ফেম। এছাড়া এই বাইকে নতুন স্টাইলিশ হেডল্যাম্প ও টেলল্যাম্প দেখা যাবে। এছাড়া পুরো বাইকে একাধিক জায়গায় ক্রোমের কাজ দেখা গিয়েছে। বাইকের পিছনের ফেন্ডার পুরনো মডেলের হলেও নতুন সিঙ্গেল পিস সিট দেখা গিয়েছে।

জানা গিয়েছে, নতুন প্রজন্মের এই বুলেট শুধুমাত্র কিকস্টার্ট ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। নতুন বাইকে সম্ভবত ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন থাকবে যা ২০.২ Bhp শক্তি এবং ২৭ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই বাইকে ৫ স্পিড গিয়ার বক্স থাকবে। বাইকের সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের চাকায় টুইন শক অবজারভার সাসপেনশন দেখা যাবে। এছাড়া এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম থাকতে পারে। এবার ভারতীয় বাজারে বাইকটি কবে লঞ্চ করবে, সেটাই দেখার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026