মোটর বাইক প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অতি পরিচিত নাম ‘রয়্যাল এনফিল্ড’। বিক্রয় ও রপ্তানির দিক দিয়ে সবসময় প্রথম সারিতে থাকে এই সংস্থা। তবে সম্প্রতি এই প্রসিদ্ধ বাইক নির্মাণকারী সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের বিক্রয় ৩৫ শতাংশ কমে হয়েছে ৩৮,০৬৫ ইউনিট।
‘রয়্যাল এনফিল্ড’ সংস্থার তরফ থেকে বুধবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, গতবছর এই মাসে এই সংস্থার মোট বিক্রয় ছিল ৫৮,৩৩৯ ইউনিট। অন্যদিকে জুনে অভ্যন্তরীণ বিক্রয় ছিল ৩৬,৫১০ ইউনিট এবং গতবছরে যা ছিল ৫৫,০৮২ অর্থাৎ গতবছরের তুলনায় অভ্যন্তরীণ বিক্রয় কমে গিয়েছে ৩৪ শতাংশ।
তবে শুধু অভ্যন্তরীণ বিক্রয়ই নয়, রপ্তানির দিক থেকেও বেশ লোকসানের সম্মুখীন হয়েছে এই সংস্থা। কারণ গত মাসে মোট রপ্তানি হয়েছে ১,৫৫৫ ইউনিট যা গতবছরের জুনের রপ্তানি ৩,২৫৭ ইউনিটের তুলনায় প্রায় ৫২ শতাংশ কম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…