কম বাজেটে রাজ করবে Royal Enfield Scrum 411, লঞ্চ হবে শীঘ্রই

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই কোম্পানির ৪ থেকে ৫ টি নতুন বাইক। তারমধ্যেই রয়েল এনফিল্ড Scrum 411 এর লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকল বাইকপ্রেমীরা।

এবার অবশেষে অপেক্ষার অবসান হবে। চলতি বছরের শুরু থেকেই এই রয়্যাল এনফিল্ড Scrum 411 এর লঞ্চের অপেক্ষায় চলছে। অবশেষে কোম্পানির নির্দেশমত, আগামীকাল অর্থাৎ ৭ মার্চ, সোমবার এই নতুন অ্যাডভেঞ্চার ক্যাটাগরির মোটরসাইকেল ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। মোটামুটি সকলেই জানেন, এই Scrum 411, রয়্যাল এনফিল্ড হিমালয়ানের তুলনায় কম শক্তিশালী হবে এবং সেইসাথে এই বাইকের দাম একেবারে সকলের সাধ্যের মধ্যেই থাকবে।

নতুন এই Scrum 411 বাইকটির জন্য ভারতীয় গ্রাহকরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করেছিল। আসলে এই বাইকটি যেমন একদিকে অফরোড জায়গায় চলতে পারবে ঠিক তেমনভাবে শহরেও এই বাইকের পারফরম্যান্স দুর্দান্ত হবে। সবচেয়ে বড় কথা এই বাইকের মূল্য। সাধ্যের মধ্যে দামে এমন ধামাকা অফার হয়তো অন্য কোন বাইক দিতে পারবে না। তবে জানিয়ে রাখা ভাল, রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে এই বাইকে বেশকিছু কমতি রয়েছে। হিমালয়ানের সামনের লম্বা উইন্ড স্কিনের জায়গায় Scrum 411 এ অপেক্ষাকৃত ছোট উইন্ড স্কিন দেখা যাবে। এছাড়া হিমালয়ানে বাইফারকেটেড সিট ও লম্বা সাসপেনশন দেখা যেত। কিন্তু Scrum 411 সিঙ্গেল পিস সিট ও ছোট সাসপেনশন দেখা যাবে। এছাড়া এই বাইকে সামনেতে ১৯ ইঞ্চি এবং পিছনে ১৭ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে যা হিমালয়ানের তুলনায় অপেক্ষাকৃত ছোট।

মনে করা হচ্ছে, নতুন Scrum 411 বাইকে LS410 সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ৪ স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হবে যা একটি ৪১১ সিসির ইঞ্জিন হবে। এই ইঞ্জিন ২৪.৩ bhp পাওয়ার উৎপন্ন করতে পারবে। এরপর আসা যাক, বাইকটির দামের কথায়। মনে করা হচ্ছে, ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে কোম্পানি এই বাইকটিকে মাত্র ১.৯০ লাখ টাকায় মার্কেটে লঞ্চ করবে। এই দামে এমন বাইক সত্যিই অবিশ্বাস্য বলা যেতে পারে। এবার বাইকটি লঞ্চ হলে ভারতীয় গ্রাহকদের কতটা পছন্দের হতে পারে, সেটা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026