আজকের দিনে চলছে স্পোর্টস বাইকের রেস্। ছেলে থেকে বুড়ো, প্রত্যেকেই অন্ধভক্ত হয়ে উঠেছে স্পোর্টস বাইকের। আর এই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের লেটেস্ট স্পোর্টস বাইক লঞ্চ করেছে। মূলত, উৎসবের মরশুম এবং শীতকালীন ছুটির কারণে গাড়ির চাহিদা তীব্র হয়ে উঠেছে। যে কারণে আজকের দিনে বেশিরভাগ কোম্পানি নিজেদের অত্যাধুনিক বাইক লঞ্চ করছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় বাইক নির্মাণ সংস্থা রয়েল এনফিল্ড নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির বাইক লঞ্চ করেছে।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে নিজেদের বুলেট শটগান 650 চালু করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে। আজকের নিবন্ধে যদি ভারতের বাজারে লঞ্চ হতে চলা বাইকটির অবিশ্বাস্য ফির্চাসের কথা বলি, তবে আমরা আপনাকে বলি, এই বাইকটিতে একটি 648cc ডাবল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই ইঞ্জিনটি সর্বচ্চো 47 bhp শক্তি এবং 52 Nm টর্ক জেনারেট করে। তাছাড়া Enfield Shotgun 650cc বাইকের এই ইঞ্জিনটি 6 স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য শক্তিশালী এই বাইকে ডুয়াল চ্যানেল ABS এর পাশাপাশি উভয় চাকায় ডিস্ক ব্রেকও দেওয়া হয়েছে।
যদিও Enfield Shotgun 650cc বাইকের বিক্রয় মূল্য কত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তবে গোপনে বাজার সেরা এই বাইকের বিক্রয় মূল্য প্রকাশ্যে এসেছে। যা এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের প্রকাশিত খবর অনুসারে, ভারতের বাজারে Enfield Shotgun 650cc বাইকের বিক্রয় মূল্য 4.35 লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, সর্বমোট 25 ইউনিট গাড়ি বিক্রি করবে রয়েল এনফিল্ড।
গ্রাহকরা চাইলে Shotgun 650 চারটি পেইন্ট স্কিমে ক্রয় করতে পারবেন। গ্রীন ড্রিল, প্লাজমা ব্লু, শীটমেটাল গ্রে এবং স্টেনসিল হোয়াইট কালারে Enfield Shotgun 650cc বাইকটি অফার করা হবে। আমরা আপনাদের বলি, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে লঞ্চ করা হবে তরুণদের ক্রাস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…