ভারতে আসতে চলেছে Royal Enfield-এর ইলেকট্রিক বাইক, জানুন কবে আসছে

ভারতের অন্যতম বড় কিছু মার্কেটের মধ্যে একটি হল বাইক এবং স্কুটারের মার্কেট। এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি জনপ্রিয় বাইকের ব্র্যান্ডের মধ্যে একটি হলো রয়েল এনফিল্ড। এই কোম্পানির বুলেট বাইক সব সময় অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়। এই কোম্পানিটি যথেষ্ট পুরনো কোম্পানি হলেও এখনও তার নতুন সমস্ত বাইক ভারতীয় গ্রাহকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সকলের কাছেই এই কোম্পানির বাইক বেশ আকর্ষণীয় এবং এই সমস্ত বাইকে আপনারা পেয়ে যান নানা রকম নিত্য নতুন ফিচার।

এই মুহৃতে একাধিক কোম্পানি বাজারে নিয়ে আস্তে শুরু করে দিয়েছে তাদের ইলেকট্রিক বাইক এবং স্কুটার। অন্যদিকে টিভিএস, এবং অন্যান্য কোম্পানির মত এবারে এই মার্কেটে আসতে চলেছে খোদ রয়েল এনফিল্ড। এই কোম্পানির সিইও বনদ দসারি নিজেই জানিয়েছেন, এবারে ২০২২ সালে এই ইলেকট্রিক বাইক সেগমেন্টে প্রবেশ করতে চলেছে রয়েল এনফিল্ড। নিজেদের বার্ষিক রিপোর্টে কোম্পানি জানিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে ইলেকট্রিক বাইক এবং স্কুটারের ওপরে কাজ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে এথার এবং টিভিএস এর মত কোম্পানি তাদের একাধিক বাইকের ওপরে কাজ করা শুরু করে দিয়েছে। তাই এই সেগমেন্টে এবারে কাজ করছে বুলেটের কোম্পানি।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই বাইকের প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে এবং এই মুহূর্তে এই বাইক প্রায় তৈরির প্রথম দিকে আছে। চেন্নাই আধারিত একটি কোম্পানি এই বাইকের ভারতীয় ইলেকট্রিক প্রোটোটাইপ তৈরি করার কাজ করছে এই মুহূর্তে। এই বাইকের সাথে কিছু লেটেস্ট ফিচার দেওয়া হবে যা সাধারণ বুলেট বাইকেও পাওয়া যায়।

প্রথমে এই রয়েল এনফিল্ড কোম্পানির ইউকে স্থিত শাখা এই বাইকের প্রোটোটাইপ তৈরি পুরোপুরি শেষ করবে। তারপরেই কিন্তু তাদের এই নতুন বাইক ভারতে আসার কোনো সম্ভাবনা আছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩ এর মাঝামাঝি কিংবা শেষ নাগাদ এই বাইক তৈরি করার কাজ শেষ হবে এবং এই সময় নাগাদ এই বাইকে মার্কেটে আসতে পারে। তবে ভারতে আসতে এই বাইকের আরো কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে জানিয়ে রাখি, এখনো কিন্তু এই বাইকের স্পেসিফিকেশনের ব্যাপারে কিছুই জানা যায়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026