Royal Enfield প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করবে, জানুন কি দাম হবে?

এই মুহূর্তে প্রত্যেক গাড়ি নির্মাতা কোম্পানি ইলেকট্রিক সেগমেন্টের বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই তালিকায় এবার নাম যুক্ত হয়েছে রয়েল এনফিল্ডের। এই কোম্পানিটি খুব শীঘ্রই তাদের ইলেকট্রিক বাইক আনতে চলেছে বাজারে। এই বাইকটি হবে নতুন প্রজন্মের বুলেট ৩৫০ এর একটি আপডেট ভার্সন। এছাড়াও রয়েল এনফিল্ড হিমালয়ান সিরিজের বেশ কিছু নতুন মডেল আগামী সময়ে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে অন্যতম ৪৫০ সিসি, ৩৫০ সিসি এবং ৬৫০ সিসি রয়েল এনফিল্ড হিমালয়ান। এই সমস্ত কিছুর মধ্যেই একটি ইলেকট্রিক বাইক লঞ্চ করার প্রস্তুতিও নিতে শুরু করেছে রয়েল এনফিল্ড। আগামী ২০২৫ সাল নাগাদ রয়েল এনফিল্ড তার বৈদ্যুতিক বাইকের পরিসর বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী রয়েল এনফিল্ড এর মূল কোম্পানি আইশার মোটরস এর ব্যবস্থাপক এবং পরিচালক ও ভারতের সিইও সিদ্ধার্থ লাল বলেছেন, রয়েল এনফিল্ড তার আসন্ন বৈদ্যুতিক বাইকের প্রোটোটাই পরীক্ষা করতে শুরু করেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে এই প্রোটোটাইপ সারা বিশ্বের সামনে প্রকাশিত হবে। আগামী ২০২৫ সালের মধ্যে এটি বাজারে লঞ্চ হতে পারে। তারপরে এই বাইকের প্রোডাকশন শুরু হবে ব্যাপকভাবে। রয়েল এনফিল্ড বৈদ্যুতিক বাইক তৈরির জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই বিশেষ দল এই বৈদ্যুতিক বাইকের মানোনোন্নয়ন করার সমস্ত প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যেই। এক হাজার কোটি টাকা বিনিয়োগ হতে পারে এই বৈদ্যুতিক বাইকের জন্য। জানা গেছে আর কিছুদিনের মধ্যেই এই ব্যবসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে রয়েল এনফিল্ড।

আপনি নিশ্চয়ই রয়েল এনফিল্ড কোম্পানির অনেক বাইক দেখেছেন। এর মধ্যে কিছু বাইক আকারে অনেকটা বড় এবং কিছু বাইক মাঝারি আকারের। রয়েল এনফিল্ড Classic, Hunter, Bullet, Scram এবং Twins ছাড়াও আপনি অনেক ধরনের মডেল রয়েছে যেগুলি দারুণভাবে বিক্রি হয়। এই তালিকাতেই নতুন নাম যুক্ত হতে চলেছে রয়েল এনফিল্ড ইলেকট্রিক বাইকের। তবে এই বাইকের দাম রয়েল এনফিল্ড এর বর্তমান কয়েকটি বাইকের থেকে কিন্তু বেশি হবে। অর্থাৎ প্রায় ২.৫ লক্ষ টাকা দাম হতে পারে এই বাইকের।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026