টেক বার্তা

Royal Enfield: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশ্যে এলো রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে জনপ্রিয় বাইক রয়েল এনফিল্ডের ইলেকট্রিক ভার্সন। ইতিমধ্যে কোম্পানির কর্মকর্তারা নতুন ইলেকট্রিক গাড়ির প্রোটোটাইপ প্রকাশ্যে এনেছে। যা দেখার পর রাতের ঘুম উঠতে শুরু করেছে বাইক প্রেমীদের। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে যে কয়টি কোম্পানি বাইক নির্মাণ করে থাকে, রয়েল এনফিল্ড তার মধ্যে অন্যতম। সৌখিন গাড়ি বিক্রি করার হিসেবে দেশের 80% বিক্রি করে থাকে রয়েল এনফিল্ড।

পেট্রোল ইঞ্জিনের বাইক নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক বাইক নির্মাণের ফলে ভারতের বাজারে রয়েল এনফিল্ডের চাহিদা বিশেষভাবে বুদ্ধি পাবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। বিষয়টি মাথায় রেখে কোম্পানিটি 2023-24 অর্থবছরের জন্য প্রায় 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে ইলেকট্রিক বাইক নির্মাণ খাতে। কোম্পানির সিইও সিদ্ধার্থ লাল সম্প্রতি শেয়ার করেছেন যে, তারা বর্তমানে প্রোটোটাইপের পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং তাদের বৈদ্যুতিক গাড়ির (EV) উদ্যোগের বাণিজ্যিক দিকগুলি তদারকি করার জন্য একদম বিশেষজ্ঞ কর্মী কর্মরত রয়েছে।

ইলেকট্রিক বাইক নির্মাণের ওপর জোর দিয়ে কোম্পানির সিইও সিদ্ধার্থ লাল বলেছেন, এটি তাদের রয়েল এনফিল্ডের জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে। ইলেকট্রিক গাড়ি নির্মাণ খাতে আগামী বেশ কয়েক বছরের মধ্যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে রয়েল এনফিল্ড। যার ফলে, ইলেকট্রিক গাড়ি নির্মাণ শিল্পটি দীর্ঘস্থায়ী হবে। রয়েল এনফিল্ডের তরফ থেকে আরও বলা হয়েছে, বর্তমানে ইলেকট্রিক প্রোটোটাইপ গাড়িটিতে বিশেষভাবে পরীক্ষণ এবং পর্যবেক্ষণ চলছে। তবে দুর্দান্ত এই বাইকের দাম এবং কি কি ধরনের আধুনিক ফির্চাস যুক্ত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি কোম্পানিটির কর্মকর্তারা। মনে করা হচ্ছে, 2024 সালের শেষ লগ্নে ভারতসহ বিশ্বের 60টি দেশে ইলেকট্রিক রয়েল এনফিল্ড লঞ্চ করা হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026