১.৩০ লক্ষ টাকার মধ্যেই আসছে রয়েল এনফিল্ডের নতুন বাইক, দেখুন গাড়ির লুক

এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় বাইকের কোম্পানি হয়ে উঠেছে রয়েল এনফিল্ড। এই কোম্পানির প্রত্যেকটি বাইক এতটাই আকর্ষণীয় হয়ে থাকে, যে ৮ থেকে ৮০ সকলের কাছেই এই বাইক অত্যন্ত আকর্ষণীয়। তবে এতদিন পর্যন্ত, শুধুমাত্র দামি বাইক তৈরি করলেও এবারে ১.৫০ লক্ষ টাকার মধ্যেই একটি নতুন বাইক নিয়ে আসতে চলেছে রয়েল এনফিল্ড। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই বাইকটি হতে চলেছে একেবারে নেক্সট জেনারেশন বুলেট। আর এই বাইকের জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছেন ভারতের বাইক লাভাররা। এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় হেভি ডিউটি বাইক বুলেট। ওজনে যতই ভারী হোক না কেন, এই বাইকটির মোহে সকলেই আকৃষ্ট। তাই নতুন বুলেট বাইক যে নব প্রজন্মের মধ্যে আরো নতুন করে উন্মাদনা যোগাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আগামী পরশুদিনই লঞ্চ হবে এই বাইক এবং সেই বাইকের জন্য এখন সকলের মধ্যে উন্মাদনার শেষ নেই

বাইকটির নাম রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। এই বাইকটি আদতে ৩৫০ সিসি সেগমেন্ট এর সব থেকে সস্তা বাইক। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই বাইকের নানারকম গুনগান ছড়িয়ে পড়েছে। এই বাইকের কিছু টেস্টিং এর ছবি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই আপলোড হয়েছিল। এই সমস্ত ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং হয়ে উঠেছে ভাইরাল। একটা লম্বা সময় পর্যন্ত এই বাইকে টেস্টিং করেছিল কোম্পানি। এই বাইক দেখতে অত্যন্ত দমদার এবং তার সাথেই থাকছে অত্যন্ত ভালো কিছু ফিচার।

হান্টার ৩৫০ বাইকে আপনারা ক্লাসিক এবং মিটিওর রেঞ্জের ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যেতে চলেছেন। এই ইঞ্জিনটি ১৯.৯ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং ২৭ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে আপনারা ৬ স্পীড গিয়ারবক্স পেয়ে যেতে চলেছেন। রয়েল এনফিল্ড অন্যান্য বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং এই বাইক দুর্দান্ত সাউন্ড তৈরি করতে পারে। এই বাইকে আপনারা অনেকটা স্পোর্টি ডিজাইন পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে ট্রিপল নেভিগেশনের সুবিধা দিয়েছে। তবে শুধুমাত্র বাইকের টপ ভেরিয়ান্টেই এই সুবিধা থাকবে।

এই বাইকটি হতে চলেছে মধ্যবিত্তের সবথেকে পছন্দের রয়েল এনফিল্ড বাইক। এই বাইকের দাম হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা। এই বাইকটি ওজনে অনেকটা হালকা এবং সাধারণ চেহারার মানুষেরাও এই বাইকটি ভালোভাবে চালাতে পারবেন। এই বাইকটির ফুয়েল ট্যাংক অনেকটা বাজাজ কাওয়াসাকি ক্যালেবারের মতো দেখতে। কিছু দুর্ধর্ষ ফিচারের সাথে রয়েল এনফিল্ড এই বাইকটিকে আর কিছুদিনের মধ্যেই মধ্যবিত্তদের জন্য উপলব্ধ করতে চলেছে। আশা করা হচ্ছে, সব থেকে সস্তা রেট্রো ডিজাইনের এই বুলেট বাইকটি মধ্যবিত্তের রয়াল এনফিল্ডের আশাকে পূরণ করতে পারবে যথেষ্ট দক্ষতার সাথে। এই বাইকটি ইয়ামাহা FZ25, সুজুকি জিক্সার এবং পালসার ২৫০ এর সঙ্গে মোকাবিলা করবে মার্কেটে। আগামী ৭ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে এই নতুন বাইক।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026