কেরিয়ার

RRB টেকনিশিয়ান শূন্যপদ: রেলওয়েতে টেকনিশিয়ান পদের জন্য বাম্পার নিয়োগ, এইভাবে করুন আবেদন

ভারতীয় রেলওয়ে হলো ভারতের সবথেকে বড় রিক্রুটমেন্ট বোর্ড। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলে চাকরি পেয়ে থাকেন। বিভিন্ন পোষ্টের জন্য সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৯১৪৪ টি পদে এবারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সমস্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৯ মার্চ ২০২৪ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ৮ এপ্রিল ২০২৪ তারিখে। চলুন তাহলে এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের বিবরণ:

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে এই নিয়োগের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এর জন্য ১০৯২ জন ও টেকনিশিয়ান গ্রেড-III: ৮০৫২ জনকে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা রকমের। টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এর জন্য B.Sc (পদার্থবিদ্যা/ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/IT/ইন্সট্রুমেন্টেশন), BE/B.Tech, ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে সেই প্রার্থীর। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড-III: প্রাসঙ্গিক ট্রেডে ১০ম পাস এবং ITI সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট কাজের জন্য। এছাড়াও, টেকনিশিয়ান গ্রেড-III (S&T): ১০ম, ITI এবং ১২ম পদার্থবিদ্যা ও গণিত সহ পাস থাকতে হবে।

বয়স সীমা:

টেকনিশিয়ান গ্রেড-I: ১৮ থেকে ৩৬ বছর
টেকনিশিয়ান গ্রেড-III: ১৮ থেকে ৩৩ বছর

বেতন:

টেকনিশিয়ান গ্রেড-I: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড-III: ১৯,৯০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা অবধি বেতন পাবেন।

মূল পরিবর্তন:

১. এক ধাপে পরীক্ষা: এবার RRB টেকনিশিয়ান নিয়োগের জন্য মাত্র একটি পরীক্ষা (CBT) অনুষ্ঠিত হবে।

২. দুটি বেতন স্তর: প্রার্থীরা একটি বেতন স্তরের শূন্যপদের জন্য শুধুমাত্র একটি RRB-এর জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

প্রার্থীরা সংশ্লিষ্ট RRB-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি:

সাধারণ, OBC, EWS: ৫০০ টাকা।
SC, ST, মহিলা, EBC, প্রতিবন্ধী: ২৫০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া:

১. লিখিত পরীক্ষা (CBT)
২. মেডিকেল পরীক্ষা
৩. নথি যাচাইকরণ

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026