নিউজ

মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর পদে নিয়োগ, এইভাবে আবেদন করুন

যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছে তাদের জন্য বড় খবর নিয়ে এলো পূর্ব রেলওয়ে দপ্তর। এবার মাধ্যমিক পাশে টিকিট কালেক্টর পদে নিয়োগ করতে চলেছে ভারতের এই রেলওয়ে ডিভিশন। তবে এর জন্য কয়েক সহজ শর্ত পূরণ করতে হবে আপনাকে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ভারতীয় রেলের এই গুরুত্বপূর্ণ পদে প্রথমে আপনাকে ৫ বছরের কন্টাক্ট বেসে নিয়োগ করা হবে। যদি আপনার কাজের মাধ্যমে রেলওয়ে দপ্তরকে সন্তুষ্ট করতে পারেন, তবে কন্টাক্টের মেয়াদ বাড়াবে ভারতীয় রেলওয়ে।

কি কি যোগ্যতা থাকা প্রয়োজন: ভারতীয় রেলের এই গুরুত্বপূর্ণ পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, প্রার্থীকে ইংরেজি পড়তে এবং লিখতে জানতে হবে। এছাড়া, আপনার বয়স কত হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়মে সংরক্ষিত আসনের জন্য প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে দক্ষিণ ২৪ পরগনার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন প্রক্রিয়া: Halt Contractor পদে আবেদন করতে হলে প্রার্থীকে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.er.indianrailways.gov.in থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর নির্দিষ্ট তথ্য সহ আবেদন পত্রটি পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্রের লিংক:
1695015691936_T & C GQD (3)_18.09.2023

আবেদনপত্র পাঠানোর সময়সীমা: এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ১৯/১০/২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্রটি পৌঁছে দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: ভারতীয় রেলের বিশেষ এই পদে নিয়োগ কিভাবে করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি পূর্ব রেলওয়ে দপ্তর। তবে মনে করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই বিশেষ পদে প্রার্থী নিয়োগ করতে পারে রেলওয়ে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026