৭৫০ কোটি টাকা সংগ্রহ, মুক্তির আগে রেকর্ড ভেঙেছে RRR মুভি

‘আরআরআর’ মুক্তি পেল শুক্রবার ২৫’শে মার্চ। তবে মুক্তি পাওয়ার আগেই এই ছবি কামিয়েছে কোটি টাকা। কয়েকমাস আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। এই ছবির গান অনেক আগেই জনপ্রিয় হয়েছে মানুষের মাঝে। এই ছবির প্রচারেও খামতি রাখেননি পরিচালক। ছবির কলাকুশলীদের নিয়ে উড়ে গিয়েছেন বিভিন্ন শহরে ছবির প্রচারের খাতিরে।

এই ছবি দেখতে যাতে কারোর অসুবিধা না হয় সেইজন্য প্রি-বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ২২’শে মার্চ থেকেই এই ছবির টিকিটের প্রি-বুকিং চলছিল। আর এই প্রক্রিয়ার মধ্যেই এস এস রাজামৌলির এই ছবি ‘আরআরআর’ ৭৫০ কোটি টাকা কামিয়ে ফেলেছে।

এই ছবি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যুগলবন্দী বলা যায়। এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআর, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অজয় দেবগন, আলিয়া ভাটের মতো একাধিক তারকারা রয়েছেন। এই ছবির মাধ্যমে পরিচালক ভারতের একাধিক দেশপ্রেমীদের শ্রদ্ধা জানিয়েছেন। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা শোরগোল ফেলেছিল চারিদিকে। শুক্রবার এটি মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত এই ছবি দেখে, তা নিঃসন্দেহে বলা চলে।

উল্লেখ্য, প্রি-রিলিজ থেকে এই ছবি ব্যবসা করেছে প্রায় ৫২০ কোটি টাকা। পেন ইন্ডিয়া সব ভাষায় এই ছবির উত্তর ভারতের ডিস্ট্রিবিউশন, ডিজিটাল, স্যাটালাইটের স্বত্ব কিনে নিয়েছে। উত্তর ভারতে প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সবভাষা মিলিয়ে হিসাব করলে ২৫০ কোটি টাকা আয় করেছে ‘আরআরআর’। সবটা মিলিয়ে যদি হিসাব করা যায় তাহলে ইতিমধ্যেই এই ছবি ৭৫০-৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

এস এস রাজামৌলি নিজের রেকর্ড ভাঙতেই ব্যস্ত রয়েছেন। তার পরিচালিত ‘বাহুবলি’ শেষ রেকর্ড ভেঙেছিল বক্সঅফিসে। তবে ‘আরআরআর’ মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙতে শুরু করে দিয়েছে। মুক্তির একদিনের মধ্যেই ৭৫০ কোটি টাকার ব্যবসা করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের অন্দরেও এই নিয়ে কথা উঠছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026