রুবিনা দিলাইক হিন্দি টেলিভিশন জগতের পরিচিত একজন অভিনেত্রী। ২০০৮ সাল থেকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। অভিনেত্রী জি টিভির ‘ছোটি বাহু’ ও কালার্স টিভির ‘সাক্ষী- অস্তিত্ব কে অ্যাহেসাস কি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করার মাধ্যমে পরিচিত হয়েছেন দর্শকমহলে। এই দুটি ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লার সাথে ২০১৮ সালেই গাঁটছড়া বেঁধেছেন রুবিনা।
একজন ভালো টেলিভিশন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে অ্যাক্টিভ রুবিনা। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়। অভিনয়ের পাশাপাশি থেকে থেকেই একাধিক ফটোশুটে অংশগ্রহণ করে থাকেন তিনি। সেইসমস্ত ছবির ঝলক মেলে তার নেটমাধ্যমের পাতাতেই। বলাই বাহুল্য, তিনি হিন্দি টেলিভিশন জগৎ’এর অন্যতম বোল্ড অভিনেত্রী।
সম্প্রতি গোয়াতে ছুটি কাটাচ্ছেন রুবিনা দিলাইক। সবসময়ের মতো এবারেও সাহসী সাজে দেখা দিয়েছেন তিনি। এই মুহূর্তে নিজের ইনস্টাগ্রামের পাতায় বেশ কয়েকটি ছবি একসাথে শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একসাথে সাতটি ছবি শেয়ার করেছেন রুবিনা। ছবিতে বিকিনি লুকে দেখা গিয়েছে তাকে। সবুজ ডিজাইনার বিকিনিতে ছিলেন তিনি। একেবারে বিনা মেকাপ লুকেই জলকেলিতে মত্ত ছিলেন অভিনেত্রী। তার চোখে-মুখে ছিল আবেদনের ছোঁয়া। সুইমিংপুলে থাকাকালীনই ছবিগুলো তুলেছেন অভিনেত্রী। গোয়াতে এভাবেই একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…