সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের পাশাপাশি আজকাল দর্শকদের মনে ধরেছে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো। বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’। কালারস টিভিতে সম্প্রচারিত হচ্ছে এই রিয়েলিটি শোয়ের দশম সিজনের এপিসোডগুলি। এর বেশ কিছু ভিডিও আজকাল ইন্টারনেট দুনিয়াতে রাজ করছে। প্রতিযোগীদের অসম্ভব সুন্দর পারফরম্যান্স মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের। এই রিয়েলিটি শোতে প্রথম থেকেই জনপ্রিয়তা পাচ্ছেন প্রতিযোগী রুবিনা দিলাইক।
যারা এই রিয়েলিটি শো প্রতিদিন দেখছেন তাঁরা অবশ্যই এই রুবিনা দিলাইককে চেনেন। তাঁর অসম্ভব সুন্দর কায়দায় নাচের পারফরম্যান্স রীতিমত হইচই ফেলে দিয়েছে ইন্টারনেট দুনিয়াতে। এবার তার মাঝেই কালারস টিভি এর পক্ষ থেকে দীপাবলি স্পেশাল এপিসোডের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। ওই ছোট্ট প্রোমো ভিডিওতে রুবিনার পারফরম্যান্স দেখে অবাক হয়ে গেছেন সকলেই।
দীপাবলি স্পেশাল এপিসোডে রুবিনা দিলাইক দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে রক্ত গরম করা পারফরম্যান্স করেছেন। তাঁর এক্সপ্রেশন ও চাহনি মন জয় করেছে সকলের। এছাড়া দ্রৌপদী হিসাবে তার মেকআপ অবাক করেছে সকলকে। পারফরম্যান্সের মাঝে রুবিনা একটি শক্তিশালী ডায়লগ বলেন যা ট্রেন্ডিং চলছে ইন্টারনেট দুনিয়াতে। রুবিনা দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করছেন এবং বলছেন, ‘দুশাসন থেকে রক্ত দিয়ে ধুয়ে না দেওয়া পর্যন্ত তিনি চুল বাঁধবেন না।’ তাঁর ডায়লগ ডেলিভারি তাঁর লেডি বস নামের সার্থকতা বজায় রেখেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…