একুশে বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শোনা যাচ্ছে টলিউড তারকাদের রাজনীতিতে পা দেবার খবর। এখন গোটা টলিউড রাজনীতির আঙিনায় ধরা দিয়েছে। একের পর এক অভিনেতা অভিনেত্রী তৃণমূল বা বিজেপিতে এসে যোগদান করেছে। এরমধ্যে গেরুয়া শিবিরের সৈনিক হয়েছেন টলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ধারাবাহিকের তারকারা। কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছেন রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জী ও যশ দাশগুপ্তের মত তারকা অভিনেতারা। তার ওপর দুদিন আগে মোদির ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে যোগদান করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
তবে এরমধ্যে বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে যীশু সেনগুপ্ত কি এবার বিজেপিতে যোগদান করবে? হঠাৎ এরকম বিতর্ক সৃষ্টি হয়েছে রুদ্রনীল ঘোষের একটি ফেসবুক পোস্টকে ভিত্তি করে। আসলে বিজেপিতে যোগদান করা রুদ্রনীল ঘোষ আজকে তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষ ও মিঠুন চক্রবর্তীর সাথে বসে গল্প করছেন যীশু সেনগুপ্ত। আবার রুদ্রনীল ঘোষ ইঙ্গিতপূর্ণ ভাবে ছবিটা ক্যাপশন দিয়ে লিখেছেন, “আজ একটু অন্যরকম আলোচনা”। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে তীব্র জল্পনা-কল্পনা চলছে যে এবার হয়তো যীশু সেনগুপ্ত গেরুয়া সৈনিক হবেন।
অন্যদিকে, যিশু সেনগুপ্তের সাথে ছবি রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ নাকি জিজ্ঞাসা করা হলে রুদ্রনীল ঘোষের জবাবটা বেশ অন্যরকম ছিল। তিনি বলেছেন, “রাজনীতি এখন ঘরে ঘরে। একুশে বিধানসভা নির্বাচনের জন্য উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। বাঙালির রান্নাঘরেও এখন নির্বাচনের আলোচনা চলছে। এবার যীশু সেনগুপ্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে যদি বিজেপিতে যোগদান করতে চান তাহলে তা তিনি নিজেই জানাবেন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…