বাংলা টেলিভিশনের তিন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়,প্রিয়াঙ্কা মিত্র ও তৃণা সাহা বন্দি হলেন এক ফ্রেমে। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে তৃণা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তৃণা,রুকমা ও প্রিয়াঙ্কাকে তুমুল নাচতে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় ফিল্ম ‘কপূর অ্যান্ড সন্স’-এর গান ‘লেড়কি বিউটিফুল,কর গয়ি চুল’-এর সাথে। তৃণা ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের খুব পছন্দ হয়েছে তিনকন্যার এই নাচের ভিডিও। মনে হচ্ছে,তিন নায়িকাই দুর্গাপূজার সেলিব্রেশন শুরু করে দিয়েছেন এখন থেকেই। এই সেলিব্রেশনের প্রথম ঝলক হলো এই নাচের ভিডিও। এমনিতেই এই বছর সেলিব্রিটিরা সেভাবে তাঁদের পুজোর প্ল্যান শেয়ার করছেন না। কারণ এই বছর করোনা অতিমারীর কারণে কেউ পুজোমণ্ডপে যেতে চাইছেন না। টলি টাউনের কোনো সেলিব্রিটি পুজোর উদ্বোধনে যেতে সাহস পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন যে,এই সময় করোনার ‘সুপার স্প্রেডার’ টাইম। তাই সেলিব্রিটিরা বাড়িতে থাকাই শ্রেয় মনে করছেন।
অভিনেত্রী রুকমা রায় ‘বাঘবন্দি খেলা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। করোনা অতিমারীর কারণে এই ধারাবাহিকটির টিআরপি না থাকায় চ্যানেল থেকে এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে তিনি পরিবারের সাথে ফ্রি টাইম উপভোগ করছেন।
অভিনেত্রী তৃণা সাহা কিছু মডেলিং-এর কাজ করছেন। এছাড়া তৃণা তাঁর বয়ফ্রেন্ড নীলের সাথে একটি ফটোশুট করেছেন যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়া তাঁরা দুজনে বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম’-এর গান ‘ফলক তক ‘-এ একটি ডান্স পারফরম্যান্স করেছেন যার ভিডিওটি ভাইরাল হয়েছে। তৃণার প্রেমিক অভিনেতা নীল ভট্টাচার্য এইসময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-তে মেন লিড শ্যামার স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে নীল ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তৃণা তাঁর পাশে থেকে তাঁকে মানসিকভাবে সাহস যুগিয়েছিলেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মোহর’-এ অভিনয় করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…