ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Rules changing from 1 May 2023: এটিএম চার্জ থেকে এলপিজি গ্যাসের দাম, কি কি জিনিস বদলে যাচ্ছে মে মাস থেকে?

১লা মে থেকে জনসাধারণের জন্য পরিবর্তন হতে চলেছে বেশ কিছু নিয়ম। মে মাসের শুরুতে এর মধ্যে বেশ কিছু নিয়মের ব্যাপারে আপনাকে জেনে নিতে হবে ভালোভাবে। এর মধ্যে অনেক নিয়ম সরাসরি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। ব্যাংকিং থেকে শুরু করে এলপিজি সিলিন্ডার এবং করোনা ভ্যাকসিনেশন সম্পর্কিত বেশ কিছু বিষয় এর মধ্যে রয়েছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সমস্ত নতুন নিয়ম কানুনের ব্যাপারে।

প্রথমত, পরিবর্তিত হচ্ছে সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম। প্রতিমাসের প্রথম তারিখে বা প্রথম সপ্তাহে ভারতে গ্যাসের দাম পরিবর্তিত হয়। মুম্বাই দিল্লি কিংবা কলকাতার মতো বড় শহরগুলিতে সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম পরিবর্তন হয়। সাধারণত প্রতি মাসে প্রথম সপ্তাহে পেট্রোলিয়াম সংস্থা এই দাম আপডেট করে থাকে।

দ্বিতীয়ত, জিএসটি নিয়মে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই নতুন নিয়ম ১ মে ২০২৩ থেকে প্রযোজ্য হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালে যে কোন লেনদেনের রশিদ ৭ দিনের মধ্যে আপলোড করা বাধ্যতামূলক হতে চলেছে। এই নিয়মটি ১০০ কোটি টাকা বা তার বেশি অংকের টার্নওভার সংস্থার জন্য।

তৃতীয়ত, প্রতিমাসের প্রথম এই গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। এর আগে এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। নতুন মাসে গ্যাসের দাম কি হবে তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি।

চতুর্থ, এবারে ব্যাংক সংক্রান্ত কোনো কাজ থাকলে সঙ্গে সঙ্গে আপনাকে সেরে ফেলতে হবে কারণ মে মাসে সব মিলিয়ে ১২ দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।। তবে প্রত্যেক রাজ্যের জন্য আলাদা আলাদা ভাবে ব্যাংকের ছুটির দিন নির্ধারিত হবে। আপনাকে অবশ্যই আগে থেকে সেটা নিশ্চিত করে ফেলতে হবে। তবে নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাংকিং আপনি করতে পারবেন।

পঞ্চম, এবার এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ কাটা হবে। যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আপনাকে মে মাসের প্রথম তারিখ থেকে অতিরিক্ত চার্জ দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026