১ অক্টোবর থেকে পরিবর্তন হতে চলেছে এই নিয়ম, ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার পকেট

২০২৩-এর ১-লা অক্টোবর থেকে একাধিক সরকারি নিয়মে এক বিপুল পরিবর্তন ঘটতে চলেছে। আর এই নিয়মের সূত্র ধরে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশের। এমনকি বড় বড় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণের পকেটেও টান পড়তে পারে এই পরিবর্তিত নিয়মগুলির কারণে। সেপ্টেম্বর মাস শেষ হতে আর বেশি সময় নেই। আর এই মাসের এই ক’টি দিনের মধ্যে যদি নিয়মগুলি সম্পর্কে জানা না যায় তবে বিস্তর সমস্যা দেখা দিতে পারে। এই নিবন্ধের সূত্র ধরে অক্টোবর মাস থেকে পরিবর্তিত নিয়ম সম্পর্কেই অবগত করা হবে।

১) ১-লা অক্টোবর থেকে ২০০০ টাকার নোট পুরোপুরিভাবে বন্ধ হতে চলেছে। ৩০-শে সেপ্টেম্বরই এই নোট ব্যাঙ্কে গিয়ে পরিবর্তন করার শেষ দিন। এরপর থেকে আর এই নোট পরিবর্তন করা যাবে না। সেপ্টেম্বরের মধ্যে যদি ২০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে পরিবর্তন করা না হয় তাহলে অক্টোবর মাস থেকে সেই নোট আর বৈধ থাকবে না। মূল্যহীন হয়েই রয়ে যাবে পকেটে।

২) অক্টোবর মাসের আগে যদি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা বিনিয়োগ যোজনা অ্যাকাউন্টের সাথে আধার নম্বর যুক্ত করা না হয় তবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অক্টোবর মাসের ১ তারিখ থেকেই অকেজো হয়ে যাবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, যেকোনো ধরনের পোস্ট অফিস স্কিমের সাথেও সংযুক্ত করতে হবে আধার নম্বর।

৩) ৩০-শে সেপ্টেম্বরের মধ্যেই ট্রেডিং অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য মনোনয়নপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসইবিআই। আর কেউ যদি নিজেদের মনোনয়নপত্র জমা না দেন, তবে তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে নেওয়া হবে।

৪) অক্টোবর মাস থেকে সার্টিফিকেট বাধ্যতামূলক হতে চলেছে। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে, সরকারি চাকরির জন্য আবেদন করতে গেলে, বিয়ের রেজিস্ট্রেশনের জন্য নোটিশ দিতে গেলে, ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কিংবা ভোটার তালিকায় নিজের নাম তুলতে গেলেও সার্টিফিকেট বাধ্যতামূলক হতে চলেছে।

৫) অক্টোবর মাস থেকে বিদেশ যাত্রা আরো অনেক বেশি ব্যয়বহুল হতে চলেছে। যদি ৭ লাখ টাকার কমে বিদেশ যাত্রা করেন তবে টিসিএস দিতে হবে ৫ শতাংশ। অন্যদিকে ৭ লাখ টাকার বেশি মূল্যের প্যাকেজে বিদেশ যাত্রা করলে টিসিএস দিতে হবে ২০ শতাংশ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026