বিনোদন

‘আমি কি তোমাকে আবার বিয়ে করতে পারি’? প্রশ্ন গায়ক রুপঙ্করের

‘এ তুমি কেমন তুমি” গানে শ্রোতাদের আবেগে ভাসিয়েছিলেন রূপঙ্কর বাগচী। কখনো বলেছেন ‘গভীরে যাও’, তো কখনো গেয়ে উঠেছেন ‘ও চাঁদ’। আজ এই প্রেমিক শিল্পী বিয়ের কথা বলছেন। তিনি নাকি ফের বিয়ে করতে চান। অবশ্য যার গলায় এমন রোম্যান্টিক গান উঠে আসে তিনি যে বাস্তবেও প্রেমিক মানুষ হতে পারেন তা অবিশ্বাস করার কোনো জায়গা নেই।

সম্প্রতি, ফেসবুকের মধ্যে দিয়ে মনের কথা প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। বিয়ের কথা বলেছেন সরাসরি। কী ভাবছেন যে রূপঙ্কর তো বিবাহিত, এরপরেও বিয়ে! তাহলে কি অন্যকিছু? না না ব্যাপারটা একদমই সেরকম নয়। আচ্ছা নিজের স্ত্রীকে দ্বিতীয়বার বলা যায়না তোমায় আবার বিয়ে করবো বা তোমায় খুব ভালোবাসি?

রূপঙ্কর বাগচী নিজেই সেই কাজটি করলেন।অন্য কাউকে নয়, নিজের বাস্তব জীবনের স্ত্রীকে দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চান তিনি। আসল ব্যাপার হল, এদিন ছিল তাদের বিবাহ বার্ষিকী। আর তাই ফেসবুক পোস্টে স্ত্রী চৈতালি লাহিড়ীর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন গায়ক। বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে ভালবাসামাখা ছবি শেয়ার করে ক্যাপশনে তাঁর প্রশ্ন, ‘তোমাকে কি আবার বিয়ে করতে পারি ডার্লিং?’

প্রসঙ্গত, ১৯৯৯ সালে বিবাহবান্ধনে আবদ্ধ হন রূপঙ্কর ও চৈতালি। ২২ বছরের দাম্পত্য সুখ ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এতদিন শুধুই বিবাহ বিচ্ছেদ, পরকীয়া নিয়ে কেচ্ছাকাহিনী উঠে এসেছে খবরের কাগজের পাতায়। এবারে দর্শকরা এবং পাঠকরা ভালোবাসার ছবি দেখছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এদিন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘জমিয়ে থাকো যত্নে রাখো’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026