ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RuPay Card: রূপে কার্ড নিয়ে বড় খবর, একদিনে কত টাকা তুলতে পারবেন গুগল পে দিয়ে?

বর্তমানে সারা ভারতের প্রায় প্রত্যেক নাগরিকের কাছেই অন্তত একটি ব্যাংক একাউন্ট রয়েছে। আজকের দিনে বেশিরভাগ ব্যাংক গ্রাহকদের ডেবিট কার্ড অফার করে থাকে। এই কার্ড সাধারণ ভাষায় এটিএম কার্ড নামেও বেশ পরিচিত। এই কার্ড ব্যবহার করে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন এবং অন্যান্য জায়গাতে পেমেন্ট করতে পারেন। এটিএম থেকে টাকা তোলা ছাড়াও অনলাইন এবং অফলাইন লেনদেনের জন্য এই কার্ড ব্যবহার করা হয়। সেই কারণেই আজকের দিনে ডেবিট কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে সকলের জন্য। কিন্তু আপনাদের সকলের জেনে রাখা উচিত ডেবিট কার্ডে কিন্তু টাকা তোলার একটা লিমিট রয়েছে। অর্থাৎ এটিএম থেকে কত টাকা তোলা যাবে তার একটা সীমা রয়েছে। অন্যদিকে গুগল পে, ফোন পে এবং পেটিএম থেকে লেনদেনের সীমা কিন্তু একটা থাকে প্রত্যেক এটিএম কার্ডের।

কখনো কি ভেবে দেখেছেন আপনার ডেবিট কার্ডের খরচের সীমা কত? সমস্ত কোম্পানির ডেবিট কার্ড এর মতোই রূপে ডেবিট কার্ডেরও একটা সীমা রয়েছে। এই সীমা অতিক্রম করলে আপনার লেনদেন বাতিল হতে পারে অথবা আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। ব্যাংক এটিএম এবং অন্যান্য পয়েন্ট অফ সেল মেশিন লেনদেনের জন্য এই দৈনিক সীমা থাকে। এই সীমা সাধারণত কার্ডের ধরনের উপরে নির্ভর করে। বর্তমানে চার ধরনের রূপে ডেবিট কার্ড রয়েছে ভারতে। এরমধ্যে রয়েছে ক্লাসিক ডেবিট কার্ড প্ল্যাটিনাম ডেবিট কার্ড সরকারি স্কিমের ডেবিট কার্ড এবং সিলেক্ট কার্ড। কিন্তু এটিএম এবং পয়েন্ট অফ সেল টার্মিনালের দৈনিক লেনদেনের সীমা এই কার্ডের ধরনের উপর নির্ভর করে এবং অনেক সময় ব্যাংকের উপরেও নির্ভর করে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংকে কি ধরনের লিমিট আপনি পাচ্ছেন Rupay ডেবিট কার্ডের উপর।

১. এইচডিএফসি ব্যাঙ্ক RuPay প্রিমিয়াম কার্ড : এইচডিএফসি ব্যাংকে রূপে প্রিমিয়াম ডেবিট কার্ডের মাধ্যমে আপনি মার্চেন্ট আউটলেটে প্রতিদিন ২,০০০ টাকা এবং প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারেন।

২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট RuPay কার্ড – এই কার্ডের মাধ্যমে প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার লিমিট হল ১০,০০,০০০ টাকা। অন্যদিকে পয়েন্ট অফ সেল এবং ই-কমার্সের ক্ষেত্রে সীমা হল ৩০,০০,০০০ টাকা।

৩. ইয়েস ব্যাংক রূপে প্লাটিনাম কার্ড – এই কার্ডে দৈনিক লেনদেনের সীমা হল ২৫ হাজার টাকা এবং পয়েন্ট অফ সেল থেকে লেনদেনের সীমা হল ৭৫ হাজার টাকা।

৪. এসবিআই RuPay কার্ড – স্টেট ব্যাংকের রূপে কার্ডের মাধ্যমে এটিএম-এ সর্বনিম্ন লেনদেনের পরিমাণ ১০০ টাকা এবং সর্বোচ্চসীমা ৪০ হাজার টাকা। এক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন সীমা সর্বাধিক ৭৫ হাজার টাকা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026