টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ রূপসা চ্যাটার্জী। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করেছেন রূপসা। ওয়েব প্ল্যাটফর্মেও দেখা মিলেছে তার। সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভালোই সক্রিয় অভিনেত্রী। তবে এই মুহূর্তে মিডিয়ার পাতায় বেজায় চর্চিত অভিনেত্রী। খুব সম্প্রতি নিজের মনের মানুষ সায়নদীপ সরকারের সাথে নিজের বিবাহপর্ব সেরেছেন অভিনেত্রী। ভালোবাসার দিনেই একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা। আর তার একগুচ্ছ ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
সায়নদীপ সরকার অবশ্য অভিনয় জগৎ’এর সদস্য নন। তিনি কর্পোরেট দুনিয়ার মানুষ। শোনা গেছে, একটি ঘরোয়া অনুষ্ঠানেই আলাপ তাদের। প্রথম দেখাতেই ভালোলাগার শুরু। তারপরেই একে অপরের প্রেমে পড়েন তারা। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নেননি রূপসা ও সায়নদীপ। খুব অল্পসময়ের পরিচয়েই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছেন তারা। গত ১৪’ই ফেব্রুয়ারি ঘরোয়া ভাবেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজেদের সেই সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছেন তারা।
গত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন ঘনিষ্ঠদের বাড়িতে আইবুড়োভাত খেতে দেখা যাচ্ছিল তাদের। নিজেদের সম্পর্কের কথা কখনোই গোপন রাখেননি তারা। ১৪’ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আইনি বিয়ে সেরেছেন রূপসা ও সায়নদীপ। এরপর পরিবারের ঘনিষ্ঠমহলের উপস্থিতিতেই নিজেদের এনগেজমেন্ট পার্টি রেখেছিলেন গঙ্গার ধারের কোন এক হোটেলে। বর্তমানে সেইসমস্ত ঝলকই নজর কেড়েছে গোটা মিডিয়ামহলের।
এদিন এনগেজমেন্টের পার্টিতে সাদা গাউনে ছিলেন অভিনেত্রী। পাশাপাশি সায়নদীপ সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো পাইপিন দেওয়া সাদা ব্লেজারে দেখা দিয়েছিলেন। কেক কেটে, নাচে-গানেই উদযাপন করেছেন নিজেদের এই বিশেষ দিনটি। এদিন রূপসাকে হাঁটু গেড়ে বসে আংটিও পড়াতে দেখা গিয়েছে। পাশাপাশি একে অপরকে আলিঙ্গনও করেছেন তারা। বলাই যায়, সব মিলিয়ে একেবারে জমজমাট ছিল তাদের এনগেজমেন্ট পার্টি। সোশ্যাল মিডিয়ার পাতায় যার একাধিক ঝলক শেয়ার করে নিয়েছেন নিজেরাই। আর সেই সূত্র ধরেই আপাতত তুমুল চর্চায় টলিউডের এই নবদম্পতি।
‘তানসেনের তানপুরা’য় বিক্রম চ্যাটার্জীর বিপরীতে বেজায় নজর কেড়েছিলেন রূপসা। বেশ কয়েকদিন আগে ক্লিকে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজে অভিনেত্রীর অভিনয় পছন্দ হয়েছে দর্শকমহলের। সেকথা অবশ্য তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ‘নটী বিনোদিনী’র শুটিং শুরু হয়েছে। আর এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা মিলবে তার। অপেক্ষায় অভিনেত্রীর ভক্তমহল।
Taylor Frankie Paul’s upcoming season of The Bachelorette is facing intense scrutiny after news broke…
Shemar Moore is keeping fans in the loop about his highly anticipated spinoff series, S.W.A.T.…
Rebecca Gayheart is honoring her late husband, actor Eric Dane, with a heartfelt tribute one…
Hilary Duff is embracing her role as the playful parent with a stomach-turning twist. The…
The National Academy of Television Arts & Sciences (NATAS) has unveiled significant changes to the…
A disturbing video of influencer Taylor Frankie Paul attacking Dakota Mortensen during a 2023 altercation…