বিনোদন

মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন রূপসা, রইল মা-মেয়ের সমস্ত ছবি

সম্প্রতি অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsa chakraborty) তাঁর বোনঝি কেটলি (ketli)-র সঙ্গে একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন। শ্রেয়া ঘোষাল (Shreya ghosal)-র বিখ্যাত গান ‘তেরি ওর’-এর সঙ্গে ভিডিও বানালেন রূপসা ও কেটলি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রূপসা লিখেছেন, মন ভালো রাখার জন্য যা প্রয়োজন তা অবশ্যই করা উচিত। রূপসা বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এমনকি শত ব্যস্ততার মাঝেও নিজের ছেলে রূপস্নাত (Rupsnato)-এর পড়াশোনার দিকেও নজর রাখেন রূপসা। রূপস্নাতর প্রিয় বন্ধু হল তার মা রূপসা।

‘ব্লুজ’-এর কর্ণধার ও প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী (snehashish chakraborty)-র স্ত্রী রূপসা একসময় হোমমেকার ছিলেন। কিন্তু ভাগ্যচক্রে নিজের জেঠু ও বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয় জগতে প্রবেশ করেন রূপসা। তাঁকে প্রথম ব্রেক দেন তাঁর স্বামী স্নেহাশিস। অভিনয় জগতে রূপসা একজন দক্ষ অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন। এমনকি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এ ‘খোকাবাবু’ সিরিয়ালে অভিনয়ের কারণে তিনি সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান।

এই মুহূর্তে রূপসা ‘জীবনসাথী’ ও ‘গঙ্গারাম’ ধারাবাহিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও কয়েকটি ফিল্মের অফার রয়েছে রূপসার হাতে। এর পাশাপাশি ‘আকাশ আট’ চ্যানেলের জনপ্রিয় কুকরি শো ‘রাঁধুনি’ সঞ্চালনা করছেন রূপসা!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026